
অস্ট্রেলিয়ায় কুইন্সল্যান্ডে বিরওয়া চিড়িয়াখানার বাসিন্দা ফরেস্টের উচ্চতা দোতলা বাড়ির সমান, ১৮ ফুট ৮ ইঞ্চি। ফরেস্টই এখন জীবিত জিরাফদের মধ্যে সব থেকে লম্বা। গত বছর ৪ ডিসেম্বর ফরেস্টের উচ্চতা মাপা হয়। তারপর তা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের কর্মকর্তারা খতিয়ে দেখেন। সম্প্রতি তাদের সাইটে সেই ঘোষণা করা হয় এবং ফরেস্টের বাসস্থানে সংশাপত্রও পৌঁছে দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



