জুমবাংলা ডেস্ক : ভুয়া সমন্বয়ক প্রসঙ্গে সতর্ক করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম। এছাড়াও ভবিষ্যতে নতুন রাজনৈতিক দল গঠন বিষয়েও কথা বলেছেন তিনি।

সারজিস আলম

Advertisement

শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১২ টার দিকে মাদারীপুর পৌরসভার হলরুমে ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্য ও ছাত্রদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সারজিস বলেন, ‘৫ আগস্টের পর গিরগিটির মতো অনেক ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। আমাদের থেকে তাদের আলাদা করতে হবে। তাদের মধ্যে সুবিধাবাদী চরিত্রটা পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এদের আলাদা করা না হলে সমন্বয়কের নাম ভাঙিয়ে আমাদের ইমেজ খেয়ে ফেলবে। দেশের অনেক জেলায় এমনটা হচ্ছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন কোনো রাজনৈতিক দল গঠন করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে সারজিস বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানুষগুলোর নতুন রাজনৈতিক দল গঠনের গণতান্ত্রিক অধিকার আছে। তবে অভ্যুত্থান পরবর্তী এই সময়ে সেটা করলে নিজেদের মধ্যে বিভাজন তৈরি হবে।’

‘ভবিষ্যতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামের প্লাটফর্মে নয় অন্য কোনো নতুন নামে এই আন্দোলনে সম্পৃক্ত মানুষগুলো রাজনৈতিক দল গঠন করতে চাইলে করা যেতে পারে।’

জেলা-মহানগরে জামায়াতের নতুন আমির হলেন যারা

উক্ত সভায় সারজিস আলম সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। ছাত্রদের আলাদা হওয়া যাবে না, সেরকম হলে পরিণতি খারাপের দিকে যাবে বলে মন্তব্য করেন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.