Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক মুসলিম গৃহহীনদের থাকার জায়গা হলো এই সুলতান মসজিদ
আন্তর্জাতিক ইসলাম ধর্ম

মুসলিম গৃহহীনদের থাকার জায়গা হলো এই সুলতান মসজিদ

By Protik Hossainনভেম্বর 24, 2019Updated:নভেম্বর 24, 20193 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র সিঙ্গাপুর। সিঙ্গাপুরের মোট জনসংখ্যার ১৭ শতাংশ মুসলমান। পুরো সিঙ্গাপুরে ৭০টির মতো মসজিদ রয়েছে। তন্মধ্যে সুলতান মসজিদকে বিবেচনা করা হয় সিঙ্গাপুরের অন্যতম গুরুত্বপূর্ণ মসজিদ হিসেবে। মসজিদটি নির্মাণ হওয়া থেকে এখন পর্যন্ত অপরিবর্তিত অবস্থায় রয়েছে। অর্থাৎ যেভাবে নির্মাণ করা হয়েছিল এর মূল ডিজাইনে কোনো ধরনের মৌলিক পরিবর্তন আনা হয়নি। এর নির্মাণকাজ শুরু হয় ১৮২৪ সালে এবং শেষ হয় ১৮২৬ সালে।

বহু বছরের প্রাচীন এই মসজিদ কর্তৃপক্ষ দেশটির গৃহহীন মানুষদের সহায়তায় এগিয়ে এসেছে। মসজিদ কর্তৃপক্ষ ঘোষণা করেছে, ওই দেশের গৃহহীন মানুষের অস্থায়ীভাবে থাকার জায়গা দেবেন তারা। সিঙ্গাপুরে অসহায় মানুষের জন্য দেশটির প্রথম কোনো মসজিদ এমন ঘোষণা দিল।

ঘোষণামতে, গৃহহীনরা রাতে ঘুমানোর জন্য মসজিদে স্থান পাবেন। মসজিদের ডানপাশে অ্যানেক্স বিল্ডিংয়ের বেজমেন্টে গৃহহীনরা রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেখানে অবস্থান ও ঘুমানোর সুযোগ পাবেন।

‘দ্য পাটনার্স এংগেজিং অ্যান্ড এমপাওয়ারিং স্লিপারস নেটওয়ার্ক’ (পিয়ারস) নামের একটি সংস্থা দুইশ’ বছরের ঐতিহ্যবাহী এই মসজিদ এবং দেশটির সোশাল ও ফ্যামেলি ডেভেলপমেন্ট (এমএসএফ) মন্ত্রণালয়ের আওতায় এ কাজ করার উদ্যোগ গ্রহণ করেছে।

দ্য স্ট্রেইট টাইমস জানিয়েছে, সংস্থাটি মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত হয়ে গৃহহীন জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করবে। যাতে গৃহহীনরা স্বাচ্ছন্দ্যে তাদের দেওয়া সহযোগিতা গ্রহণ করতে পারেন।

সুলতান মসজিদের সমাজ উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ আইজুদ্দিন জামালউদ্দিন জানিয়েছেন, ইবাদত-বন্দেগির পাশাপাশি গৃহহীন মানুষের সহায়তায় এগিয়ে আসা আমাদের দায়িত্ব। তাই তাদের থাকার জন্য মসজিদের মূল ভবনের একটু দূরে এসব মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছে।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এই উদ্যোগ মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের কোনো সমস্যা সৃষ্টি করবে না। কারণ গৃহহীন মানুষের থাকার ঘরে প্রবেশের জন্য সেখানকার অন্য আরেকটি প্রবেশপথ রয়েছে।

মসজিদের বেজমেন্টে পাঁচজনের থাকার মতো রুম রয়েছে। যেখানে নতুন ফ্যান, পরিস্কার বালিশ এবং আরামদায়ক বিছানার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া রুমের ভেতরে রয়েছে বোতলজাত পানিরও সুব্যবস্থা আছে।

তবে এখানে থাকার জন্য আসা গৃহহীনদের মসজিদের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের কাছে নিবন্ধন করতে হবে। জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে এই আশ্রয়কেন্দ্রে শুধুমাত্র পুরুষরা থাকতে পারবেন।

মসজিদ কর্তৃপক্ষের ইচ্ছা রয়েছে, ভবিষ্যতে এই উদ্যোগটি আরও বিস্তৃত আকারে করার।

চাকচিক্য আর বিলাসিতার ছোঁয়ায় সিঙ্গাপুরকে রঙিন শহর বলা হলেও এখানে রয়েছে হাজারও মানুষের নীরব কান্না। দেশটির অনেকেরই নেই মাথা গুজার মতো কোনো ঠাঁই। আশ্চর্যজনক হলেও সত্য, সিঙ্গাপুরে হাজারও মানুষ রাতে রাস্তার পাশে ফুটপাতে ঘুমিয়ে রাত কাটিয়ে দেন।

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের একটি জরিপে দেখা গেছে, এক হাজারেও বেশি মানুষ প্রতিনিয়ত সিঙ্গাপুরের রাস্তায় ঘুমিয়ে থাকেন। যাদের নেই কোনো ঘর, নেই কোনো স্বচ্ছল জীবনযাপনের ন্যূনতম সক্ষমতা।

রাস্তায় ঘুমানো এসব মানুষের বেশিরভাগই পুরুষ। যারা দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় ধরে এমন গৃহহীন রয়েছেন। আর এর কারণ হলো, কর্মহীনতা, অল্প বেতনের চাকরি ও পারিবারিক সমস্যা। এই লোকদের বেশিরভাগ অস্থায়ীভাবে বিভিন্ন কাজ করে জীবন নির্বাহ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

জুন 15, 2026
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন 15, 2026
BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জুন 15, 2026
Latest News
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

তেলের দাম

শান্তিচুক্তির খবরে কমলো তেলের দাম, বিশ্ব শেয়ারবাজারে বড় উত্থান

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি

হরমুজ প্রণালি খোলা ও মার্কিন অবরোধ প্রত্যাহার : যা যা থাকছে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে

যুদ্ধবিরতি

আজ রাত থেকেই কার্যকর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি

তেলের দাম

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

যুবক নিহত

রাশিয়ায় ‘ড্রোন হামলায়’ জামালপুরের যুবক নিহত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa