
পুলিশের পর্যবেক্ষণে দেবর বাবুর গতিবিধি কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। যদিও ঘটনার সময় বাবু এলাকাতেই ছিল না। এ বিষয়টি পুলিশ পড়ে মাথায় নিয়েছে। বাবু কোথায় ছিল সেই রাতে। ততদিনে বাবু পালিয়ে যায়। দীর্ঘ চার মাস পরে ধরা পড়ে বাবু। পুলিশ বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। তাকে জেরা করে পুলিশ। কিন্তু বেশি সময় লাগেনি পুলিশের। বাবুর কাছ থেকে বেরিয়ে আসে খু’নের রহস্য। বাবু পুলিশের কাছে পুরো ঘটনা খুলে বলে।
বড় ভাই হোসেন আলী মধ্যপ্রাচ্যের দেশ ওমানে চলে যান। এই সুযোগে ছোট ভাই বাবু তার ভাবী শাপলা খাতুনের সঙ্গে গড়ে তোলেন প্রেমের সম্পর্ক। ভাইয়ের অনুপস্থিতি প্রেমের সাগরে হাবুডুবু খেতে থাকে বাবু আলী এবং শাপলা খাতুন। তাদের সেই প্রেম গড়ায় শারীরিক সম্পর্কে। দুই সন্তানের জননী শাপলা খাতুন গর্ভবতী হয়ে পড়েন। দেবর বাবু আলীকে বিয়ে করার প্রস্তাব দেন ভাবী শাপলা খাতুন। এতে বাবু ভীষণ চিন্তায় পড়ে যান। একপর্যায়ে বিয়ের প্রস্তাবে রাজি হয় বাবু। ভাবীকে বলে, বিয়ে করলে তো আমরা এখানে থাকতে পারব না। তাই টাকা পয়সা যা আছে নিয়ে নাও। বিয়ে করে বাসা ভাড়া করে অন্য কোথাও থাকব। আর ফিরব না কোনোদিন। প্রেমিক দেবরের কথা শুনে শাপলা ভীষণ খুশি। সে প্রস্তুতি নেয়। সব ফেলে প্রেমিকের হাত ধরে পালাবে সুখের সন্ধানে।
একদিন রাত ১২টায় শাপলা দুটি বাচ্চা রেখে প্রেমিক বাবুর মোটরসাইকেলে চেপে বসেন। তাদের সঙ্গে ছিল বাবুর বন্ধু রহিম। তারা বাসা থেকে বেরিয়ে পড়ে অজানার উদ্দেশে। কিন্তু বেশিদূর তারা যায়নি। শালৈ নামক এলাকায় বাবু মোটরসাইকেল থামায়। নির্জন যায়গা। শাপলা তাকে বলে, বাবু, মোটরসাইকেলের স্টার্ট বন্ধ করলে কেন। বিপদ হতে পারে, তাড়াতাড়ি চলো। কেউ যেনে ফেললে বিপদ হবে। বাবু বলে, বিপদ যেন না হয়, সে জন্যেই তো স্টার্ট বন্ধ করেছি। তুমি নামো সাইকেল থেকে। শাপলা মোটরসাইকেল থেকে নামে। শাপলা কিছুই বুঝতে পারল না। বাবুর বন্ধু রহিম পেছন থেকে শাপলাকে হঠাৎ ধরে শুইয়ে দেয়। বাবু ধারালো অ’স্ত্র বের করে মুহূর্তেই শাপলার গলায় চালিয়ে দেয়। ফিনকির মতো রক্ত বেরোতে থাকে। শাপলা তাদের বাধা দেওয়ারও সুযোগ পায়নি। সেখানেই তার মৃত্যু ঘটে। বাবু আর রহিম শাপলার ব্যাগ হাতিয়ে পায় এক লাখ টাকা আর মোবাইল ফোন। সেটি নিয়ে মোটরসাইকেল চালিয়ে দুজনই হাওয়া। সুখের সন্ধান করতে যেয়ে ভয়ঙ্কর পরিণতির শিকার শাপলার র’ক্তাক্ত দেহ পড়ে থাকে সেখানেই। শাপলা খাতুনকে হ’ত্যার মধ্য দিয়ে অসম প্রেমের এক ভয়ঙ্কর পরিণতি ঘটে।
পুলিশ জানায়, শাপলা চেয়েছিল তার বয়সের ছোট প্রেমিক বাবুর সঙ্গে পালিয়ে যাবে। সুখের সংসার গড়বে। কিন্তু সেই আশা তার পূরণ হয়নি। সুখের জন্যে যে প্রেমিকের হাত ধরে পালিয়েছিল, সেই প্রেমিকই তাকে জবাই করে হ’ত্যা করে। পরিণতি হয় ভয়ঙ্কর ভাবে। শাপলার ভুল সিদ্ধান্তে নিজের প্রাণ শুধু যায়নি, মা হারা হয়েছে তার অবুঝ দুই সন্তান। স্বামী হারিয়েছে তার স্ত্রীকে। সংসার ভেঙে তছনছ হয়ে যায়। অপরদিকে বাবু ভেবে ছিল শাপলাকে হ’ত্যা করে সে নিজে ফ্রি হয়ে যাবে। টাকা নিয়ে ভালো থাকবে। কিন্তু আইনের হাত অনেক লম্বা। সে বুঝতে পারেনি। খু’নের পরিণতি ফাঁ’সির দড়ি। এমন ঘটনার রায় সর্বোচ্চ সাজা। আর সর্বোচ্চ সাজা হওয়ার আগে তাকে কাটাতে হবে অন্ধকার কারাগারে। সংসার ভেঙে পরকীয়ায় কখনো সুখ খুঁজে পাওয়া যায় না। এসব ঘটনার পরিণতি হয় ভয়ঙ্কর। যা শাপলা আর বাবুর জীবনে ঘটে গেছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



