
চিড়িয়াখানা কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছেন, গত ১০ ডিসেম্বর তিন বছরের মহিলা গোরিলা লেসলির বাঁ-চোখের ছানি অপারেশন করা হয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষের ভেটেরিনারি চিকিৎসকদের সহায়তায় এই অপারেশন সফলভাবে সম্পন্ন হয়।
গোরিলার চোখে অপারেশন করা চক্ষু বিশেষজ্ঞ ক্রিশ হেইচেল এ ব্যাপারে বলেছেন, ‘হাজারেরও বেশি মানুষের অপারেশন করেছি আমি। কিন্তু গোরিলার ছানি অপারেশন এই প্রথম। নতুন এক অভিজ্ঞতা হলো।’
তিনি আরও জানিয়েছেন, গোরিলার সঙ্গে মানুষের গঠনগত অনেক সাদৃশ্য রয়েছে। তাই এই অপারেশন করতে গিয়ে তেমন অসুবিধা হয়নি তাঁদের।
জানা গেছে, ছানি অপারেশনের পর এখন সুস্থ রয়েছে লেসলি। অপারেশন করে তার চোখে কৃত্রিম লেন্স লাগানো হয়েছে। সূত্র : আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



