Advertisement

জুমবাংলা ডেস্ক : লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীতে গোসল করতে নেমে বিথী বেগম (১৯) নামে এক নববধূর মৃ’ত্যু হয়েছে। শুক্রবার বিকালে তিস্তার নদীর তীরের ডাউয়াবাড়ী ইউনিয়নের বিছনদই এলাকায় এ ঘটনা ঘটে।

মৃ’ত নববধূ বিথী বেগম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম বিছনদই এলাকার মাসুদ রানার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৭ মাস আগে উপজেলার পশ্চিম বিছনদই (ঘুন্টি) এলাকায় মতিউর রহমানের ছেলে মাসুদ রানার সঙ্গে বিয়ে হয় বিথীর। বাড়ির পাশে তিস্তা নদী হওয়ায় নববধূ সেখানে গোসল করতে নামেন। এসময় বালি মাটিতে তলিয়ে যান বিথী বেগম। এলাকার কয়েকজন প্রতিবেশী দেখতে পেয়ে আত্মচিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে নদী থেকে তার মর’দেহ উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

হাতীবান্ধার থানার ওসি (তদন্ত) নাজির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় নববধূর মর’দেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.