Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক যৌ’ন ট্যুরিজম ও গ্রীষ্মকালীন স্ত্রী
আন্তর্জাতিক

যৌ’ন ট্যুরিজম ও গ্রীষ্মকালীন স্ত্রী

By iNews DeskNov 13, 2019, 11:14 PM Asia/DhakaUpdated:Nov 13, 2019, 11:14 PM Asia/Dhaka4 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : কি শিরোনাম দেখে খটকা লাগছে, ভাবছেন গ্রীষ্মকালীন আবার স্ত্রী হয়! হ্যাঁ হয়। অর্থের লোভ দেখিয়ে মিশরের শত শত কিশোরীকে ধনী পর্যটকদের ‘সাময়িক’ বিয়ে করতে বাধ্য করা হচ্ছে৷ দেশটিতে বিবাহবহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ হওয়ায় পর্যটকদের যৌন চাহিদা মেটাতে চলছে এমন বিয়ে৷ এদের পরিচয় ‘গ্রীষ্মের স্ত্রী’ হিসেবে৷

২০০৮ সালের গ্রীষ্মকাল৷ দরজায় কেউ একজন কড়া নাড়লো৷ হুরাইরার বয়স তখন কেবল ১৫ বছর৷ দরজা খুলেই বাইরে এক পুরুষকে তার বাবা ও সৎ মায়ের সঙ্গে কথা বলতে দেখলেন তিনি৷ তার সামনেই হলো সব কথাবার্তা৷ মাত্র ১,৭৫০ ইউরো (প্রায় ১৫ হাজার টাকা) ‘যৌতুকের’ বিনিময়ে সৌদি আরব থেকে আসা সেই ব্যক্তিকে তার বিয়ে করতে হবে৷

মাত্র ২০ দিন মেয়াদী সেই বিয়েতে ক্রমাগত ধর্ষণের শিকার হতে হয়ে হুরাইরাকে৷ এর পর গ্রীষ্মকালীন ছুটি শেষ৷ হুরাইরাকে আবার বাবা-মায়ের কাছে ফেরত দিয়ে সৌদি নাগরিক নিজ দেশে ফেরত চলে যান৷ আর কখনও সে ব্যক্তির সঙ্গে দেখা হয়নি হুরাইরার৷

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিশরে যৌনকর্মীদের ডাক নাম ‘গ্রীষ্মকালীন স্ত্রী’। হুরাইরাও ছিলেন তাদের একজন৷ প্রতি বছরই উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ থেকে এমন ‘স্ত্রী’ বেছে নিতে মিশরে আসেন পর্যটকেরা৷ এর বিনিময়ে মেয়ের পরিবারকে যে অর্থ দেয়া হয় তা তাদের জন্য অনেক কিছু৷

হুরাইরা বলছিলেন, ‘সব কিছু খুব লোভনীয় লাগছিল৷ আমার পরিবার আমাকে নতুন কাপড় আর উপহারের লোভ দেখায়৷ আমি তখন খুব ছোট ছিলাম৷ শেষ পর্যন্ত আমি রাজী হয়ে যাই।’ হুরাইরার পরিবার তার বিয়ের ‘যৌতুকের’ টাকা দিয়ে একটি ফ্রিজ আর ওয়াশিং মেশিন কেনে৷

হুরাইরার বয়স এখন ২৮৷ এর মধ্যে তার ৮ বার বিয়ে হয়েছে, প্রতিবারই অল্প কিছু দিনের জন্য৷ নিজের অতীত নিয়ে তিনি লজ্জিত এবং নিজের আসল নামও প্রকাশ করতে চান না৷ বাইরে বের হলে নিজেকে সব সময় আড়াল করে রাখেন কালো নেকাবে৷

প্রথম বিয়ের সময় রাজধানী কায়রো থেকে ২০ কিলোমিটার দূরে অউসিম গ্রামে ছোট এক বাড়িতে বাবা, সৎ মা এবং ছয় সৎ ভাই-বোনের সঙ্গে থাকতেন হুরাইরা৷

কিন্তু তখন হুরাইরা যেমন ভেবেছিলেন, খুব দ্রুত সেসব স্বপ্ন মিথ্যা প্রমাণ হতে থাকে৷ তিনি বলেন, ‘আমি তখন খুব সহজ সরল ছিলাম, ভালোবাসায় বিশ্বাস করতাম৷ বিয়ের প্রথম রাত খুব ভয়াবহ ছিল৷ এর পর থেকে আমি মানসিক সমস্যায় ভুগি৷

কিন্তু এসব জানিয়েও পরিবারকে পরের বিয়েগুলোর আয়োজন করা থেকে ঠেকানো যায়নি৷ পরের গ্রীষ্মেই আবার এক পর্যটককে বিয়ে করতে হয় হুরাইরার৷ এবার তার ‘স্বামী’ একজন কুয়েতি৷ কুমারী না হওয়ায় এবার তার ‘যৌতুক’ কেবল ৬০০ ইউরো৷

মিশরে যৌনকর্মী ও মানবপাচার নিয়ে বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করেন আইনজীবী আহমেদ মোসেলহি৷ হুরাইরার গল্প মিশরে জন্য নতুন কিছু নয় বলে মনে করেন তিনি৷

তিনি বলেন, ‘অনেক মেয়ে পরিবারকে সাহায্য করতে চায়৷ এ জন্য অনেকে স্বেচ্ছায় এসব বিয়েতে রাজী হয়৷ টাকা আসতে থাকলে এক পর্যায়ে তাতে আসক্তি তৈরি হয়৷’

এর পর তিনি জানালেন ভয়াবহ এক হিসাব৷ কায়রোর আশপাশের এলাকাগুলোতেই পরিবারগুলোতে আট বা তারও বেশি সন্তান রয়েছে৷ প্রতিটি মেয়েই এমন ‘গ্রীষ্মকালীন বিয়ের’ মাধ্যমে একটি গাড়ি বা বাড়ির একটি তলা বানানোর সমান অর্থ আয় করতে সক্ষম৷

কায়রোর আশপাশের এলাকায় দরিদ্র লোকের বাস৷ চার ভাগের এক ভাগ মানুষ দিনে দুই ডলারেরও (প্রায় ১৫০ টাকা) কম খরচে চলতে হয়৷ সেক্স ট্যুরিজম এই চরম দরিদ্রদের জীবনে নতুন আশা সৃষ্টি করছে৷ কেউ কেউ মেয়ের কুমারীত্ব, বয়স, চেহারা এবং বিয়ের স্থায়িত্ব বিবেচনা করে এক লাখ ইউরো (প্রায় ৯৫ লাখ টাকা) পর্যন্ত খরচ করতে রাজী হয়৷

এসব বিয়েতে হোটেল কক্ষ বা অ্যাপার্টমেন্টসহ নানা প্যাকেজও রয়েছে৷ ইসলামে বিবাহবহির্ভূত সম্পর্ক নিষিদ্ধ৷ যুক্তি হিসেবে বলা হয়, এর মাধ্যমে একদিকে কাগজ-কলমে ‘বৈধ’ বিয়েতে ‘স্বামী-স্ত্রীর’ ধর্মীয় বিধানও অমান্য হয় না, দেশের আইনেও বিচার করাটা বেশ কঠিন হয়৷

হুরাইরা এখন আর এই ব্যবসায় জড়িত না৷ এখনও তিনি তার বাবা ও সৎ মায়ের সঙ্গেই বাস করেন৷ তিনি বলেন, ‘আমি আর তাদের ভয় করি না কিন্তু প্রচণ্ড ঘৃণা করি, বিশেষ করে আমার বাবাকে৷ তিনি কীভাবে এসব হতে দিলেন!”

এখন সত্যিকার একটি বিয়ের জন্য সঠিক মানুষের সন্ধান করছেন হুরাইরা৷ কিন্তু বাস্তবতা বলছে, হুরাইরার ভাগ্যে কী হবে তা প্রায় নিশ্চিত৷ হুরাইরার মতো ‘গ্রীষ্মকালীন স্ত্রী’দের সমাজে সম্মানের চোখে দেখা হয় না৷ মিশরের রক্ষণশীল সমাজে কোনো পুরুষই এমন মেয়েকে বিয়ের যোগ্য মনে করে না৷

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
গ্রিন কার্ড

গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনল ট্রাম্প প্রশাসন

May 23, 2026, 9:28 AM Asia/Dhaka
গায়িকাকে খুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনপ্রিয় গায়িকাকে খুন!

May 23, 2026, 8:36 AM Asia/Dhaka
থাকবেন না

ট্রাম্প জুনিয়রের বিয়ে হবে বাহামাস দ্বীপপুঞ্জে, থাকবেন না বাবা ট্রাম্প

May 23, 2026, 8:11 AM Asia/Dhaka
Latest News
গ্রিন কার্ড

গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনল ট্রাম্প প্রশাসন

গায়িকাকে খুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনপ্রিয় গায়িকাকে খুন!

থাকবেন না

ট্রাম্প জুনিয়রের বিয়ে হবে বাহামাস দ্বীপপুঞ্জে, থাকবেন না বাবা ট্রাম্প

nepal-women

কিশোর-কিশোরীর মধ্যে যৌ ‘নসম্পর্ক আর ধ ‘র্ষ ‘ণ নয়!

ফেরা

এভারেস্ট জয় শেষে ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী

ককরোচ

ভারতের রাজনীতিতে আলোড়ন, ভাইরাল হলো ‘ককরোচ জনতা পার্টি’

ট্রাম্প

ইরান সংকটের কারণে ছেলের বিয়েতে যেতে পারবেন না ট্রাম্প

musa

৫৭৮ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার তার

সন্তান

উগান্ডার কৃষকের ৫০০+ নাতি-নাতনি, ১০২ সন্তান, ১২ স্ত্রীকে নিয়ে সংসার

Tramp

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প-নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত ফোনালাপ

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp