নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব।

কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Advertisement

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুর রহমান। এর আগে ওইদিন বিকেলে তাকে শ্রীপুরের টেংরা বাজার থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কামাল হোসেন শ্রীপুর উপজেলার কাওরাইদ গ্রামের ধনু মোড়লের ছেলে।

তিনি বলেন, গত ৬ আগস্ট কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে কারাবন্দিরা দাঙ্গা-হাঙ্গামা করে কারারক্ষীদের জিম্মি করেন। এসময় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী কামাল হোসেন বৈদ্যুতিক পিলার (জিআই পাইপ) ভেঙ্গে মই বানিয়ে কারাগারের পশ্চিম পাশের সীমানা প্রাচীর টপকিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সে ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়। এ ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার লুৎফর রহমান জিএমপির কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-১ ওই মামলা আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। বিশ্বস্ত র‌্যাব সূত্রে জানতে পারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী কামাল হোসেন গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজার এলাকা আত্মগোপনে আছে। পরে টেংরা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিছানায় পড়ে ছিল নারী পোশাক শ্রমিকের মরদেহ, পলাতক স্বামী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google