Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ঘন্টায় ১৯০ কিমি বেগে ধেয়ে আসছে সুপার সাইক্লোন, রেড অ্যালার্ট জারি
আন্তর্জাতিক

ঘন্টায় ১৯০ কিমি বেগে ধেয়ে আসছে সুপার সাইক্লোন, রেড অ্যালার্ট জারি

By Saiful IslamAugust 10, 20192 Mins Read

ঘন্টায় ১৯০ কিমি বেগে ধেয়ে আসছে সুপার সাইক্লোন, রেড অ্যালার্ট জারি

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ধেয়ে আসছে সাইক্লোন। চিনের উপকূলের দিকে ক্রমশ ধেয়ে যাচ্ছে শক্তিশালী লেকিমা। ঘন্টায় ১৯০ কিমি বেগে এই সুপার সাইক্লোন আছড়ে পড়বে বলে ইতিমধ্যে সতর্কবার্তা জারি করেছে সে দেশের আবহাওয়া দফতর। ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে সেখানে। আগামী ২৪ ঘন্টায় এটি চিনের ঝেঝিয়াং প্রদেশে আছড়ে পড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। কার্যত মহাপ্রলয় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছে সে দেশের প্রশাসন। আর সে কারণে ইতিমধ্যে জরুরি বিভাগের সমস্ত কর্মীদের ছুটু বাতিল করা হয়েছে। তৈরি রাখতে বলা হয়েছে পর্যাপ্ত ত্রাণ।

অন্যদিকে, উপকূলবর্তী শহর সাংহাইয়ের হাজার হাজার মানুষকে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত ইয়াংচি নদীর পূর্বাংশ এবং ইয়োলো নদীর তীববর্তী এলাকায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। সতর্ক থাকতে বলা হয়েছে জিয়াংশু ও শ্যানডং প্রদেশের বাসিন্দাদেরও। শনি থেকে সোম পর্যন্ত কিছু কিছু এলাকার রেল যোগাযোগ সুবিধাও বন্ধ রাখা হয়েছে। গভীর সমুদ্রে যে সমস্ত জাহাজ রয়েছে সেগুলিকে দ্রুত নিরাপদ জায়গাতে সরে যাওয়ার জন্যে নির্দেশও দিয়েছে প্রশাসন।

অন্যদিকে, লেকিমাসহ পশ্চিম প্রশান্ত মহাসাগরে এখন দুটি টাইফুনের পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরে টাইফুন কোরসা নর্দার্ন মেরিয়ানা দ্বীপ ও গুয়ামে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটি চলতি সপ্তাহের কোনও এক সময় জাপানে আঘাত হানতে পারে বলে পূর্বাভাসে জানাচ্ছে স্থানীয় হাওয়া অফিস। লেকিমা বুধবার শক্তি অর্জন করে সুপার টাইফুনে পরিণত হয়। শুক্রবার এটি তাইওয়ান অতিক্রম করছে। ক্ষয়ক্ষতি এড়াতে দ্বীপটির বেশকিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। স্কুল-অফিস বন্ধ রাখা হয়েছে। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম কলকাতা২৪।

এরই মধ্যে তাইওয়ানের ৪০ হাজারেরও বেশি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাইচুং শহরের উত্তরাঞ্চলে চলমান দ্রুতগতিসম্পন্ন রেল যোগাযোগও স্থগিত রাখা হয়েছে, জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলি। তাইওয়ানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানার একদিন পর লেকিমা আঘাত হানলো। ভূকম্পনের পর টানা বৃষ্টিতে অনেক এলাকায় ভূমিধসের আশঙ্কা বাড়ছে বলে বিশ্লেষকরা সতর্ক করেছেন। শুক্রবার লেকিমা জাপানের দক্ষিণ-পশ্চিমেও ঝড়ো বাতাস ও তীব্র বর্ষা নিয়ে হাজির হয়েছে। এরই মধ্যে দেশটির ১৪ হাজার ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছে বেশ কিছু সংবাদমাধ্যম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026
Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

June 24, 2026
জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

June 24, 2026

Latest News

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa