নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে টঙ্গীর দত্তপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঝুলন্ত মরদেহ

Advertisement
মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনাটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মাদ্রাসাছাত্রী সাবিকুন নাহার সাদিয়া (১৬) পিরোজপুরের ইন্দুরকানী থানার মধ্যকলারাণ গ্রামের আশরাফ আলী শিকদারের মেয়ে। ওই এলাকার জনৈক আব্দুর রহমান শিকদারের বাড়িতে তারা ভাড়া থাকত এবং সে টঙ্গীর জামিয়া ইসলামিয়া তালিমুল কুরআন বালিকা মাদ্রাসার শিক্ষার্থী।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে বাসায় নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে সাদিয়া। রাত ২টার দিকে তার কক্ষে আলো জ্বলতে দেখে বড়ভাই সাইফুল ইসলাম সিকদার তাঁর কক্ষে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত দেহ দেখতে পান।

পরে তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ সোমবার ভোরে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।’

পেস্টিসাইড অ্যানালাইটিক্যাল গবেষণাগার তুলে দিচ্ছে নিরাপদ খাবার

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google