Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home Bangladesh breaking news ঘরে ঝুলছিল অভিনেত্রীর দেহ, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু
Bangladesh breaking news বিনোদন

ঘরে ঝুলছিল অভিনেত্রীর দেহ, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

By Tarek Hasanজুন 16, 20262 Mins Read

হিন্দি টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী সঞ্চিতা উগালে। রোববার (১৪ জুন) সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের নালাসোপাড়ায় নিজ বাসভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যুকালে সঞ্চিতার বয়স হয়েছিল মাত্র ২২ বছর। প্রাথমিক তদন্তে পুলিশ বলছে, অভিনেত্রী সঞ্চিতা আত্মহত্যা করেছেন। মৃত্যুর মাত্র ১৮ ঘণ্টা আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিখুশি একটি ভিডিও পোস্ট করেছিলেন তিনি।

অভিনেত্রী সঞ্চিতা উগালে

Advertisement

ভারতীয় গণমাধ্যমের খবর, সঞ্চিতার মৃত্যু আত্মহত্যাজনিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

মৃত্যুর আগে শনিবার (১৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রিল ভিডিও পোস্ট করেছিলেন সঞ্চিতা। সেখানে তাকে প্রাণবন্ত একটি গানের সঙ্গে নাচতে এবং হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর স্বাভাবিকভাবেই ভক্তদের সঙ্গে যোগাযোগও ছিল তার। কিন্তু সেই পোস্টের মাত্র ১৮ ঘণ্টা পরই সামনে আসে তার মৃত্যুর খবর।

এরপর থেকেই অভিনেত্রীর শেষ পোস্টে ভিড় করছেন অনুরাগীরা। শোক প্রকাশের পাশাপাশি অনেকেই প্রশ্ন তুলছেন, কী এমন ঘটেছিল যে এত অল্প সময়ের ব্যবধানে সবকিছু বদলে গেল।

ছোটপর্দার পরিচিত মুখ সঞ্চিতা উগলে ‘কুমকুম ভাগ্য’, ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই দর্শকদের নজর কাড়তে সক্ষম হন তিনি।

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন সঞ্চিতা। ভিকি কৌশল অভিনীত আলোচিত সিনেমা ‘ছাওয়া’–তে তারাবাই চরিত্রে দেখা গিয়েছিল তাকে। সাম্প্রতিক সময়ে একাধিক প্রকল্প নিয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেত্রী। তাই তার আকস্মিক মৃত্যু আরও বেশি বিস্মিত করেছে ভক্তদের।

বিষয়টি আরও আলোচনায় এসেছে কারণ মানসিক স্বাস্থ্য নিয়ে অতীতে সরব ছিলেন সঞ্চিতা নিজেই। গত বছর এক সামাজিক যোগাযোগমাধ্যম প্রভাবকের মৃত্যুর পর তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। তখন তিনি বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকৃতি পাওয়ার প্রবণতা অনেকের মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তরুণদের মধ্যে আত্মঘাতী চিন্তার প্রবণতা বাড়ছে বলেও মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, সঞ্চিতার মৃত্যুর খবর সামনে এসেছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ছয় বছর পূর্তির দিনে। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার বাসা থেকে উদ্ধার করা হয়েছিল সুশান্তের মরদেহ। ছোটপর্দা থেকে অভিনয়জীবন শুরু করা এই অভিনেতার মৃত্যু নিয়েও দীর্ঘদিন আলোচনা ও বিতর্ক চলেছিল।

আরও পড়ুনঃ

প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া, আসছে ‘ব্রাজেন্টিনা’

এদিকে সঞ্চিতা উগলের অকালপ্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় বিনোদন অঙ্গনে। তার মৃত্যু ঘিরে রহস্যের জট কাটাতে এখন তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন ভক্ত ও সহকর্মীরা।

সূত্র: এনডিটিভি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অভিনেত্রী সঞ্চিতা উগালে
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

জুন 16, 2026
মোশাররফ করিম দম্পতি

কলকাতায় আ.লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি

জুন 16, 2026
নরসিংদী

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

জুন 16, 2026
Latest News
আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

মোশাররফ করিম দম্পতি

কলকাতায় আ.লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি

নরসিংদী

নরসিংদীতে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১

ডলি জহুর

ডলি জহুরের ফেসবুক আইডি নিয়ে পুতুলের ভিন্ন অভিজ্ঞতা

শাবানা

কোটি বাঙালির হৃদয়ের ‘রানি’ শাবানা

নেইমার জুনিয়র

নেইমারের ফেরা নিয়ে নতুন সংকটে ব্রাজিল

বেরোবি ছাত্রদল

বেরোবি ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর, হত্যার হুমকির অভিযোগ

ব্রাজেন্টিনা

প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া, আসছে ‘ব্রাজেন্টিনা’

আশুরা

আশুরা কবে, জানা যাবে আজ

বিবাহ নিবন্ধন

বিবাহ নিবন্ধনে বাধ্যতামূলক হবে ডিজিটাল জন্মসনদ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa