Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঘরে স্ত্রীর সঙ্গে অপত্তিকর অবস্থায় প্রেমিক, দুজনকেই কোপালেন স্বামী
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

ঘরে স্ত্রীর সঙ্গে অপত্তিকর অবস্থায় প্রেমিক, দুজনকেই কোপালেন স্বামী

By rskaligonjnewsNovember 4, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। স্ত্রীকেও কুপিয়ে জখম করেছেন। সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া চন্নাপাড়া এলাকার আজিজুল হকের বাড়িতে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আজিজুল পলাতক রয়েছেন।

ঘরে স্ত্রীর সঙ্গে অপত্তিকর অবস্থায় প্রেমিক, দুজনকেই কোপালেন স্বামী

Advertisement
নিহত প্রেমিকের নাম আশরাফুল ইসলাম (৩০)। তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার পলিবটতলী গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে এবং ওই গ্রামের এসএস ফ্যাশন নামক একটি কারখানার পরিচালক।

আহত তাসলিমা খাতুন (২৮) আজিজুল হকের স্ত্রী। তিনি আশরাফুলের পরিচালনাধীন এসএস ফ্যাশন কারখানায় শ্রমিকের কাজ করতেন। অভিযুক্ত আজিজুল হক ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।

স্থানীয়রা জানান, ময়মনসিংহের ত্রিশালের বাসিন্দা আজিজুল শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন। আজিজুল পেশায় নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রী) ও তার স্ত্রী তাসলিমা স্থানীয় এসএস ফ্যাশনের চাকরি করতেন। চাকরির সুবাদে কারখানার পরিচালক আশরাফুলের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তাসলিমার। এই সুবাদে তাসলিমার বাড়িতে আসা যাওয়া ছিল আশরাফুলের। তাদের এ বিষয়টি স্বামীর কাছে সন্দেহজনক মনে হয়।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আজিজুল কাজে চলে যান। ব্যক্তিগত প্রয়োজনে ঘণ্টাখানেক পর বাসায় ফিরলে ভেতর থেকে বসতঘরের দরজা বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকির পর তাসলিমা দরজা খুললে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান আজিজুল। এতে উত্তেজিত হয়ে আজিজুল ধারলো বটি দিয়ে দুজনকে এলোপাতাড়ি কোপান। এতে আশরাফুল ঘটনাস্থলেই নিহত হন। তাসলিমাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তাসলিমাকে।

শ্রীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, ঘটনাস্থল থেকে আশরাফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তাসলিমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বাড়ির মালিক ঘাতক আজিজুল পলাতক রয়েছেন। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টঙ্গীতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে আটক ৪০

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa