Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : তার ঘর আলোকিত করে আছে ১৫টি সন্তান। তাদের মধ্যে ৩ মাস আগে ভূমিষ্ট হয়েছেন এক সন্তান। এরইমধ্যে তার গর্ভে আছে আরেকজন। মোট ১৫ সন্তানের জননী তিনি। অচিরেই ১৬ তে পড়বে তার এ খেতাব। কিন্তু এখানেই থামতে চান না তিনি।

তিনি জানিয়েছে, ভবিষ্যতেও আরও বাচ্চা ধারণের কথা বিবেচনা করবেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লোটে বসবাস করেন প্যাটি হার্নান্দেজ (৩৮) নামে এই মহিলা।

ডেইলি মেইল খবরে জানিয়েছে, স্বামী কার্লোস হার্নান্দেজসহ ৫ বেডরুমের বিশাল অ্যাপার্টমেন্টে থাকেন তারা। প্রতি সপ্তাহে বাচ্চাকাচ্চার খাবার আর ডায়পারের পেছনেই ৫০০ ডলার করে খরচ করেন এই দম্পত্তি। নতুন গাড়িও কিনতে যাচ্ছেন তারা। কারণ, তাদের ১৬ সিটের বাসে এখন পরিবারের নতুন সদস্যকে যেতে দেওয়া যাচ্ছে না।

১৫ সন্তানের মধ্যে ৫ জন ছেলে, ১০ জন মেয়ে। এদের মধ্যে ৬ জনই জমজ। কার্লোসের পরিবারের জমজ সন্তান হয়েছে অনেকেরই। পিতার নামের সঙ্গে মিল রেখে প্রত্যেক সন্তানের নামের আদ্যক্ষর ইংরেজি ‘সি’। তবে এতবড় পরিবার হলেও কার্লোস খুব ধনী কেউ নন। তিনি একজন ফ্লোর ক্লিনার!

সবচেয়ে বড় সন্তান কার্লোস জুনিয়রের বয়স ১২। ক্রিস্টোফারের ১১। কার্লা, ক্যাটলিনের ৯। সেলেস্টে ৭। ক্রিস্টিনা ৬। ক্যালভিন ও ক্যাথেরিন ৫। ক্যারল ৪। ক্যালেব ও ক্যারোলাইন ৩। ক্যামিলিয়ার ২। চার্লির ১। ক্রিস্টালের মাত্র ৪ মাস। ২০২১ সালে জন্ম নেয়ার কথা নতুন সন্তানের।

২০১৯ সালেও প্যাটিকে নিয়ে সংবাদ হয়েছিল। এরই মাঝে তার আরও দু’টি সন্তান হয়েছে। ১৫ সন্তানের জননী স্বীকার করেছেন, এত বড় পরিবার সামলানো কঠিন। তবে তারপরও আরও সন্তান নিতে আপত্তি নেই তার। তিনি বলেন, ‘সদ্য জন্ম নেয়া সন্তানকে সামলানো চাপের কাজ ও বেশ কঠিন।

বাচ্চারা সবসময় কান্না করে। তাদের দেখাশোনা করতে হয় আমার। তবে এটি আশির্বাদও, কারণ এই কাজ আমরা উপভোগ করি।’

তার ভাষ্য, ‘আমরা সবকিছুই ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছি। তাই তিনি আমাদের যা দেন, তা নিয়েই আমরা খুশি থাকবো। আমরা কোনো জন্মপ্রতিরোধক ব্যবহার করি না।’

২০০৮ সালের পর গত এক দশকেরও বেশি সময় ধরে ১৫ সন্তান জন্ম দিতে সবসময়ই প্যাটির গর্ভে সন্তান ছিল। তবে তিনি বলছেন, ‘আমি যখন গর্ভবতী থাকি আমি খুবই খুশি থাকি। সন্তান জন্মদানের ৩ মাস পরই সাধারণত আমি ফের গর্ভবতী হই।’

তিনি বলেন, এত বেশি সন্তান থাকায় ঘরের কাজ হয়ে যায় অনেক। তবে তিনি বড় সন্তানদেরও এসব কাজে সাহায্য করতে অভ্যস্ত করে তুলছেন।

তিনি বলেন, ‘এই মুহূর্তে আমার হাজার খানেক জামাকাপড় ধুতে হবে। প্রতি দুই দিন পর পর এতগুলো আধোয়া জামার স্তুপ জমে। আমি সপ্তাহে অন্তত ৪ বার জামাকাপড় ধুই। বাচ্চারা যখন খেলে তারা ফ্লোরে খেলনা রেখে যায়, ফলে সেগুলোও পরিষ্কার করতে হয়।’

নিজেদের বড় পরিবার নিয়ে খুশি প্যাটি ও কার্লোস। মানুষের মনোযোগ পেয়ে তারা আরও আনন্দিত। প্যাটি বলেন, মানুষ সবসময় জিজ্ঞেস করে, এরা সবাই কি তোমার ছেলেমেয়ে? সবাই অবাক হয় যখন তারা দেখে আমার কত সন্তান। আমি কখনও ভাবিনি আমার এতগুলো বাচ্চা হবে!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.