Advertisement

নিজেস্ব প্রতিবেদক, গাজীপুর : করোনা ভাইরাস সংক্রমণরোধে অপ্রয়োজনে বাড়ির বাহিরে চলাচলে সরকারের নির্দেশনা না মেনে চলায় গাজীপুরের কালীগঞ্জে ৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (০৪ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শিবলী সাদিক পরিচালিত ভ্রাম্যমান আদালত ৪ জনকে বিভিন্ন হারে এ জরিমানা করা হয়।

ইউএনও অফিস সূত্রে জানা গেছে, দেশের করোনা ভাইরাস সংক্রমণরোধে অপ্রয়োজনে বাড়ির বাইরে না বেরুতে নানাভাবে সরকারের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে। আর সেই নির্দেশনা না মেনে অপ্রয়োজনে বাড়ির বাহিরে বের হচ্ছে কিছু লোক। সরকারের সেই নির্দেশনা অমান্য করায় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর অধীনে উপজেলার খলাপড়া এলাকার পিরক্সের ছেলে বাতেনকে ২শ, ঈশ্বরপুর এলাকার আব্দুল লতিফের ছেলে মো. হাসেমকে ২শ, ধোলাসাধুখা এলাকার নৈমোদ্দিনের ছেলে আব্দুল ছালামেেক ৩শ ও উত্তরগাঁও এলাকার ওয়াজউদ্দিনের ছেলে রাজীবকে ২শ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শিবলী সাদিক জানান, আপনারা প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হবেন না। করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকারের নির্দেশনা অনুযায়ী বাড়িতে অবস্থান করুণ। প্রয়োজনে আমাদের ফোন করুন। আমরাই আপনার প্রয়োজন মিটাবো। আপনারা এই নির্দেশনা না মানলে আমরা আরো কঠোর হতে বাধ্য হবো। আমরা চাইনা আপনাদের প্রতি অমানবিক হই।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google