Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ল্যাতিন আমেরিকার মেক্সিকোতে দেখা মিলেছে বিশালাকৃতির গর্ত। ৬০ মিটার প্রশস্ত ওই রহস্যময় গর্ত নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে ব্যাপক কৌতূহল জন্মেছে। দেশটির দক্ষিণ-পূর্বের পুয়েবলা রাজ্যে এমন ঘটনায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

সংবাদমাধ্যম সিএনএন-এর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি মাঠের মাঝে গোলাকৃতির গর্ত তৈরি হয়েছে। এতে আশপাশে থাকা জনবসতি হুমকির মুখে পড়েছে। গর্তটির পাশেই একটি বাড়ি থাকায় সরিয়ে নেয়া হয়েছে সেখানকার বাসিন্দাদের।

এক সংবাদ সম্মেলনেও বিষয়টি নিশ্চিত করেছেন পুয়েবলা রাজ্য গভর্নর মিগুয়েল বার্বোসা হুয়েরাত। তিনি বলেন, একটি বাড়ির পাশে হঠাৎ করেই বিশাল গর্ত সৃষ্টি হওয়ায় বাড়ির লোকজনকে দ্রুত নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাইনি।

রহস্যময় গর্ত নিয়ে রাজ্যের পরিবেশ বিষয়কমন্ত্রী বেতারিজ মানরিকুই জানান, প্রথম যখন এটি দেখি তখন মাত্র পাঁচ মিটার প্রশস্ত ছিল। পরবর্তী সময়ে তা দ্রুত বৃদ্ধি পায়। এই গর্তটি দুটি কারণে সৃষ্টি হতে পারে, প্রথমত, সেখানে চাষাবাদ করায় ভূমি নরম হয়ে থাকতে পারে। অন্যথায় দীর্ঘদিন পানি উত্তোলনের কারণে এই গর্ত তৈরি হয়েছে। ইতোমধ্যে এই রহস্যজনক গর্ত নিয়ে স্পষ্ট না হতে পারলেও তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনা এড়াতে জায়গাটি ঘিরে রাখা হয়েছে।

সম্প্রতি তুরস্কেও একই ধরনের বেশ কয়েকটি গর্তের অস্তিত্ব পাওয়া গেছে। যা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে তুর্কি সরকার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.