Advertisement

জুমবাংলা ডেস্ক : দেশি সরিষা পেশাই করে তেল বের করার যন্ত্রকে ঘানি বা ঘানিগাছ বলা হয়। সাধারণত ঘানি টানার জন্য কলুরা গরু ব্যবহার করেন। তবে দরিদ্র খর্গ মোহন সেনের গরু কেনার সামর্থ্য নেই। অভাবের সংসার। একদিন ঘানি না ঘোরালে সংসারের চাকা ঘোরে না।

১২৫০ গ্রাম তেল উৎপাদনে দম্পতির ঘানির জোয়ালে হাঁটতে হয় ৮ থেকে ৯ কিলোমিটার। ঘানি টেনে চলছে দম্পতির জীবনযুদ্ধ! স্বামী-স্ত্রী মিলে কাঠের তৈরি কাতলার ওপর প্রায় ৪৫০ কেজি ওজন বসিয়ে ঘাড়ে জোয়াল নিয়ে ঘানি টানছেন দীর্ঘ ৪০ বছর ধরে।

ঘানির টানে ডালার ভেতর সরিষা পেশাই হয়ে পাতলানী দিয়ে ফোঁটা ফোঁটা তেল পড়ে ঘটিতে। বাজারে বা গ্রামে সেই তেল বিক্রি করতে পারলেই সংসার চলে তাদের।
ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গুয়াবাড়ি কিসামত এলাকা খর্গ মোহন সেন ও তার স্ত্রী রিনা রানী সেনের বসবাস। তাদের তিন ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে। ভিটা বাড়িটুকুই সম্বল। মানুষকে নির্ভেজাল তেল খাওয়াবেন বলে বংশ পরম্পরায় এ পেশা তারা এখনো ছাড়ছেন না। তাদের বংশের সবাই এ পেশা ছেড়ে দিয়েছেন।

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গুয়াবাড়ি কিসামত গ্রামে একসময় অনন্ত শতাধিক পরিবারের ঘানিগাছ ছিল। কালের বিবর্তনে আর ইঞ্জিলচালিত যান্ত্রিক চাকার কারণে ঘানিশিল্প এখন প্রায় বিলুপ্তের পথে। গুয়াবাড়ি কিসামত গ্রামে একটি বাড়িতে এখন মাত্র একটি ঘানিগাছ রয়েছে। সেই ঘানির জোয়াল টানেন খর্গ মোহন সেন ও রিনা রানী সেন।

খর্গ মোহন সেনের বয়স প্রায় ৬০ বছর, তার স্ত্রী রিনা রানী সেনের বয়স ৫৫ বছর। একসময় তারা ঘানি ভাঙা ৬ থেকে ৭ কেজি তেল উৎপাদন করতে পারতেন। বয়সের কারণে আগের মতো শরীরের শক্তি নেই। হতদরিদ্র স্বামী-স্ত্রী এখন মাঝেমধ্যে নিজেরাই ঘাড়ে জোয়াল নিয়ে ঘানি টানেন। ১ থেকে ২ কেজি তেল উৎপাদন করতে পারলে বাজারে নিয়ে বিক্রি করে কোনোরকমে সংসার চালান। বয়সের ভারে মাঝে মধ্যে শরীর ভালো থাকে না। সে সময়টায় দরিদ্র বাবা-মাকে সন্তানের দিকে তাকিয়ে থাকতে হয় এক মুঠো ভাতের জন্য।

সরেজমিন গুয়াবাড়ি কিসামত গ্রামে গিয়ে দেখা যায়, বাড়িটিতে একটি ঘানিগাছ রয়েছে। সেটিতে তেল উৎপাদন হচ্ছে। খর্গ মোহন সেন বাড়ির বারান্দায় বসে তেল মেপে দিচ্ছেন কামরুল হাসান নামের এক যুবককে। পাশের একটি ছোট্ট ভাঙা ঘরে ঘানি টানছেন রিনা রানী সেন। ঘানির ডালার ভেতরে দেশি পাঁচ কেজি সরিষা দিয়ে প্রায় চার থেকে পাঁচ ঘণ্টা যাবৎ ঘানি টেনে ১২৫০ গ্রাম পরিমাণ তেল উৎপাদন করেছেন। খৈল হয়েছে প্রায় তিন কেজি। দেশি সরিষার দাম এখন বেশি হওয়ায় প্রতি কেজি তেল বিক্রি করেন ৪০০ টাকা। আর খৈল বিক্রি করেন ৭০ টাকা কেজি দরে।

গুয়াবাড়ি কিসামত এলাকার অশেষ রায় বলেন, একসময় এ গ্রামে অনেক ঘানি ছিল, এখন নেই বললেই চলে। বর্তমানে এই একটি বাড়িতেই রয়েছে। খর্গ মোহন সেনের পরিবার অভাবগ্রস্ত, গরু কেনার সামর্থ্য নেই। ঘাড়ে জোয়াল নিয়ে স্বামী, স্ত্রী হাড়ভাঙা পরিশ্রম করেন।

রিনা রানী সেন জানান, টাকার অভাবে গরু কিনতে পারি না, স্বামী-স্ত্রী নিয়ে এক জোয়াল টানি। একদিন জোয়াল টানতে না পারলে খাব কী? বয়স হচ্ছে, আগের মতো পারি না, দুটি না হলেও একটি গরু থাকলেও এমন হাড়ভাঙা পরিশ্রম স্বামী-স্ত্রীর করতে হতো না। মাঝেমধ্যে আমার বড় ছেলে ঘানি টেনে সহযোগিতা করেন।

খর্গ মোহন সেন বলেন, আগের মতো দেশি সরিষা পাওয়া যায় না। গ্রামে ঘুরে ঘুরে সরিষা সংগ্রহ করি, তারপরও দাম বেশি। বাপ-দাদার সঙ্গে জোয়াল (ঘানি) টানতে টানতে অন্য কোনো পেশা শিখতে পারিনি। প্রায় পাঁচ যুগ ধরে নিজে জোয়াল টানছি। এখন আর শরীর চলে না, স্ত্রীর সঙ্গে বড় ছেলে জোয়াল টানে। একটি গরু থাকলে মৃত্যুর আগ পর্যন্ত বংশ পরম্পরায় পেশাটি ধরে রাখতে পারতাম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.