Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ঘুষের অভিযোগে গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তদন্ত
আন্তর্জাতিক

ঘুষের অভিযোগে গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তদন্ত

By Saumya SarakarMarch 17, 20242 Mins Read

ঘুষের অভিযোগে গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তদন্ত

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের পরিসর বা আওতা বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। মূলত গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির আচরণ খতিয়ে দেখবে তারা এবং সেই সঙ্গে এই গোষ্ঠী ঘুষ লেনদেন করেছে কি না, তা–ও খতিয়ে দেখবে মার্কিন সরকার। ব্লুমবার্গ নিউজের সূত্রে বার্তা সংস্থা রয়টার্স এই সংবাদ দিয়েছে।

তদন্তের বিষয় হচ্ছে, আদানি গোষ্ঠীর কোনো কোম্পানি বা গৌতম আদানিসহ গোষ্ঠীর কর্মীরা জ্বালানি প্রকল্পে সুবিধা পেতে সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা। বিষয়টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে বলে ব্লুমবার্গের সংবাদে বলা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিউইয়র্কের ইস্টার্ন ড্রিস্টিক্টের অ্যাটর্নির কার্যালয় ও মার্কিন বিচার বিভাগের জালিয়াতি শাখা এই তদন্ত পরিচালনা করছে। একই সঙ্গে তারা ভারতের নবায়নযোগ্য জ্বালানি কোম্পানি অ্যাজুর পাওয়ার গ্লোবালের কার্যক্রমও খতিয়ে দেখছে।

তবে আদানি গোষ্ঠীর পক্ষ থেকে ব্লুমবার্গকে বলা হয়েছে, ‘আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত হচ্ছে—এমন কোনো খবর আমাদের হাতে নেই।’

এ বিষয়ে রয়টার্স আদানি গোষ্ঠী, অ্যাজুর পাওয়ার ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করলেও তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এ ছাড়া নিউইয়র্কের অ্যাটর্নির কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেনি তারা।

২০২৩ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের শর্ট সেলার হিনডেনবার্গ রিসার্চ ভারতের আদানি গোষ্ঠীর বিরুদ্ধে স্টক জালিয়াতির অভিযোগ তোলে। সেই ঘটনায় আদানি গোষ্ঠী বড় রকমের সমস্যায় পড়ে। তখন আদানি গোষ্ঠীর বাজার মূলধন ১০ হাজার কোটি ডলারের বেশি কমে যায়। ওই প্রতিবেদন প্রকাশের আগে গৌতম আদানি বিশ্বের শীর্ষ পাঁচ ধনীর একজন ছিলেন; কিন্তু এরপর তিনি ২০-এর ঘরে নেমে যান।

খাবারের বিল হিসেবে টাকা নয়, চুরি করা আইফোন দিলেন চোর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026
India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

June 25, 2026

Latest News

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa