Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ঘূর্ণিঝড় আম্ফানে লক্ষ কোটি টাকার ক্ষতি, এটা করোনার থেকেও বড় বিপর্যয়: মমতা
আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় আম্ফানে লক্ষ কোটি টাকার ক্ষতি, এটা করোনার থেকেও বড় বিপর্যয়: মমতা

By Hasan MajorMay 21, 2020, 12:36 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: বুলবুলের আঘাতের ঘা পশ্চিমবঙ্গের গা থেকে এখনও শুকোয়নি। তারমধ্যেই গোটা রাজ্যকে তছনছ করে দিয়ে গেল আমফান। বুধবার রাতে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন,“ আমপানের তাণ্ডবে ধ্বংস হয়ে গিয়েছে বাংলা। ঝড়ের পুরোটাই বাংলার উপর দিয়ে গিয়েছে। এটা করোনার থেকেও বড় বিপর্যয়।”

তাণ্ডব চলার মধ্যেই নবান্নের কন্ট্রোল রুমে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর উদ্বেগের সঙ্গে জানালেন, এই ঘূর্ণিঝড় সর্বনাশ করে দিয়েছে। রাত সওয়া ন’টা নাগাদ তিনি বলেন, “ দুই চব্বিশ পরগনা পুরো ধ্বংস হয়ে গিয়েছে। কত ক্ষয়ক্ষতি হয়েছে আন্দাজ করা যাচ্ছে না।”নবান্নের অর্ধেকটা ভেঙে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, “এত বছর কলকাতায় আছি, এমন দুর্যোগ কখনও দেখিনি। মনে হচ্ছে স্বজন হারিয়েছি।” ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসেব পেতে তিন-চার দিন লেগে যাবে বলে জানান মুখ্যমন্ত্রী।

আগামীকাল, বৃহস্পতিবার বিকেলে টাস্ক ফোর্সের বৈঠক ডেকেছেন মমতা। এদিন রাতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত ১০-১২ জনের মৃত্যুর খবর এসেছে। তবে সঠিক সংখ্যা কত তা পরে জানানো হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে একাধিক ব্রিজ ভেঙে পড়েছে। প্রচুর বাড়ি, নদীবাঁধ ভেঙে গেছে।

বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে। ৬ মাস আগে বুলবুলের পর বাঁধের মেরামত হয়েছিল, সেই সব নদীবাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময়ে রাজনীতি না করে মানবিক দৃষ্টিভঙ্গিতে পুরো পরিস্থিতিকে দেখার আবেদন জানিয়েছেন মমতা। তাঁর কথায়, “কেন্দ্রের সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এটাকে রাজনৈতিক ভাবে না দেখে মানবিকতার সঙ্গে দেখতে।”

রামকৃষ্ণ মিশন-সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলির উদ্দেশে মুখ্যমন্ত্রীর আবেদন, মানুষের সাহায্যে তারা যেন এগিয়ে আসে। এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ সুন্দরবনে আমপান আছড়ে পড়লে পরিস্থিতি চরম আকার ধারণ করে। সন্ধ্যা ৭টা বেজে ২০ মিনিটে কলকাতায় আমপানের গতিবেগ ছিল সর্বোচ্চ, ঘণ্টায় ১৩৩ কিলোমিটার। সওয়া ৮টার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, এখনও বিপদ কাটেনি বলে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেছেন, রাতে কেউ বাড়ির বাইরে বেরোবেন না। পুনর্বাসনের কাজ কী ভাবে করা হবে তা নিয়েও উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, “ভাবতেই পারছি না পুনর্বাসনের কাজটা কী ভাবে করব।” সূত্র: কলকাতা২৪

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
থালাপতি বিজয়

নাবালিকাকে ধ’ র্ষ ‘ণ ঘিরে উত্তাল তামিলনাড়ু, থালাপতি বিজয়ের কঠোর হুঁশিয়ারি

May 24, 2026, 2:13 PM Asia/Dhaka
পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা

বোনকে ফোনের পাসওয়ার্ড পাঠিয়ে পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা

May 24, 2026, 11:28 AM Asia/Dhaka
কোরবানি না করার সিদ্ধান্ত

ঈদে গরু কোরবানি না করার সিদ্ধান্ত আসামের মুসলিমদের

May 24, 2026, 10:04 AM Asia/Dhaka
Latest News
থালাপতি বিজয়

নাবালিকাকে ধ’ র্ষ ‘ণ ঘিরে উত্তাল তামিলনাড়ু, থালাপতি বিজয়ের কঠোর হুঁশিয়ারি

পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা

বোনকে ফোনের পাসওয়ার্ড পাঠিয়ে পুলিশ সদস্যের স্ত্রীর আত্মহত্যা

কোরবানি না করার সিদ্ধান্ত

ঈদে গরু কোরবানি না করার সিদ্ধান্ত আসামের মুসলিমদের

চীনে পৌঁছেছেন

সরকারি সফরে চীনে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

গণহারে ছাঁটাইয়ে যুক্তরাষ্ট্রে বেকায়দায় হাজার হাজার ভারতীয়

বাসভবন

মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের কাছে গুলিবর্ষণ, আহত ২

রেজা

দাবি না মানলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে বড় ক্ষতির মুখোমুখি হতে হবে: রেজা

যুদ্ধবিরতি

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ছে

জ্ঞানহীন

আমাকে ‌‘জ্ঞানহীন’ বলবেন না, বুদ্ধিমান ‘স্বৈরাচারী শাসক’ বলুন: ট্রাম্প

তেলাপোকা

ভাইরাল ‘তেলাপোকা’ পার্টির ওয়েবসাইট ব্লক

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp