Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ চট্টগ্রামে নতুন করে ৮২ জনের দেহে করোনার সংক্রমণ
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

চট্টগ্রামে নতুন করে ৮২ জনের দেহে করোনার সংক্রমণ

By Hasan Majorফেব্রুয়ারি 27, 20213 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামে নতুন ৮২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ হার ৪ দশমিক ৫০ শতাংশ। কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে জানা যায়, নগরীর সাতটি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে গতকাল শুক্রবার ১ হাজার ৮২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ৮২ জনের মধ্যে ৭৪ জন শহরের বাসিন্দা এবং পাঁচ উপজেলার ৮ জন।

উপজেলা পর্যায়ে ৮ জনের মধ্যে ফটিকছড়ি, পটিয়া ও বোয়ালখালীতে ২ জন করে এবং রাউজান ও সীতাকু-ে ১ জন করে রয়েছেন। মোট সংক্রমিতের সংখ্যা এখন ৩৪ হাজার ৮৫৭ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ২৭ হাজার ৩৪৮ জন এবং গ্রামের ৭ হাজার ৫০৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ৩৭১ জনই রয়েছে। এতে শহরের ২৭০ জন ও গ্রামের ১০১ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৬৫ জন। ফলে আরোগ্য লাভকারীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ হাজার ৭০ জনে। এর মধ্যে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করিয়েছেন ৪ হাজার ৪২০ জন এবং ঘরে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হন ২৭ হাজার ৬৫০ জন। হোম কোয়ারেন্টাইন শুরু করেছেন নতুন ২৫ জন ও ছাড়পত্র নেন ২০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৯৬২ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত ২৫ দিন ধরে শনাক্ত রোগীর সংখ্যা একশ’র নিচে রয়েছে। পহেলা ফেব্রুয়ারি এ মাসে একবারই শতক পেরিয়ে (১০৮ জন) যায়। শনাক্ত বাহকের সংখ্যা পঞ্চাশের নিচে নেমেছিল দুই দিন। এর একদিন (৬ ফেব্রুয়ারি) করোনাকালের সর্বনি¤েœর রেকর্ড হয়। এদিন ১ হাজার ২২৪ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের দেহে ভাইরাসের উপস্থিতি মেলে। সংক্রমণ হার ১ দশমিক ৭১ শতাংশ। এছাড়া, চট্টগ্রামে গত নয় দিন করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। সর্বশেষ ১৭ ফেব্রুয়ারি করোনায় আক্রান্তদের একজন মারা যান।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে এদিন সবচেয়ে বেশি ৭৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে ১১ জনের পজিটিভ রেজাল্ট আসে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫৭৭ জনের নমুনার মধ্যে ৪৩ জন ভাইরাসবাহক হিসেবে চিহ্নিত হন। ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ^বিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৬৬ টি নমুনার ৮ টিতে ভাইরাস থাকার প্রমাণ পাওয়া যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ২৭ টি নমুনার ৪ টিতে ভাইরাসের অস্তিত্ব মিলে।

বেসরকারি তিন ল্যাবরেটরির মধ্যে ইম্পেরিয়াল হাসপাতালে ১৩৪, শেভরনে ১৩৩ এবং মা ও শিশু হাসপাতালে ১৬ জনের নমুনা পরীক্ষা হয়। এতে যথাক্রমে ৯, ৪ ও ৩ জন ভাইরাসবাহক বলে শনাক্ত হন। এদিন চট্টগ্রামের ৭৪ টি নমুনা পাঠানো হয় কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে। পরীক্ষায় সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে।

তবে জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) গতকাল কোনো নমুনা পরীক্ষা হয়নি।

ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে বিআইটিআইডি’তে ১ দশমিক ৩৮ শতাংশ, চমেকে ৭ দশমিক ৪৫, সিভাসু’তে ১২ দশমিক ১২, চবিতে ১৪ দশমিক ৮১, ইম্পেরিয়াল হাসপাতালে ৬ দশমিক ৭২, শেভরনে ৩ দশমিক ০১ এবং মা ও শিশু হাসপাতালে ১৮ দশমিক ৭৫ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

জুন 14, 2026
মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

জুন 14, 2026
মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

জুন 14, 2026
Latest News
Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

খিলক্ষেত থানা

খিলক্ষেতে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা-হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক

ইউপি চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে অস্তিত্বহীন এতিমখানার নামে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ

Ghior

ঘিওরে যুবদল নেতার অবৈধ ড্রেজার বাণিজ্য, ভাঙনের ঝুঁকিতে জনপদ

মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Sherpur

সরকারি দপ্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তার টিকটক ভিডিও ফাঁস

বরিশালের উজিরপুর উপজেলা

উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa