Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামের বাকলিয়ায় অবৈধ কাঠ জব্দ করতে গিয়ে স্থানীয়দের হামলায় র‌্যাবের ৪ সদস্য আহত হয়েছেন।

রোববার (১১ জুলাই) বিকেলে মসজিদের মাইকে ডাকাত প্রতিরোধের আহ্বান জানিয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা করে স্থানীয়রা।
পরে যৌথ অভিযান চালিয়ে ৪ জনকে আটকের পাশাপাশি ১২ট্রাক কাঠ জব্দ করেছে র‌্যাব ও বন বিভাগ।

র‌্যাব ৭ এর অধিনায়ক লে. কর্নেল মশিউর রহমান জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আহত র‌্যাবের ৪ সদস্যের চিকিৎসা চলছে। এ হামলায় জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

র‌্যাব ৭ এর উপ অধিনায়ক মেজর নাসির উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও বন বিভাগের একটি যৌথ দল রোববার বিকেলে বাকলিয়া থানার বলিরহাট এলাকায় অভিযান চালায়।

এ সময় পার্শ্ববর্তী একটি মসজিদের মাইক থেকে অভিযানকারী র‌্যাব ও বন বিভাগের সদস্যদের ডাকাত আখ্যায়িত করে তাদের প্রতিরোধ করতে আহ্বান জানানো হয়।

মসজিদের মাইকের ঘোষণা শুনে স্থানীয় কয়েকশ বাসিন্দা একযোগে হামলা করলে র‌্যাবের ৪ সদস্য আহত হয়। এর মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর সন্ধ্যায় বিপুল পরিমাণ র‌্যাব সদস্য ঘটনাস্থলে এসে সাঁড়াশি অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়। এ সময় বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দ করা হয় ১২ ট্রাক সেগুন কাঠ।

পার্বত্য অঞ্চল থেকে কর্ণফুলী নদী দিয়ে শহরে এনে এসব কাঠের মজুত গড়ে তোলা হয়েছিল বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং হামলাকারীদের গ্রেপ্তারে এলাকায় বিপুল পরিমাণে র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.