Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় চট্টগ্রামের লোহাগাড়ায় ৪ অবৈধ ইটভাটা উচ্ছেদ
জাতীয় বিভাগীয় সংবাদ

চট্টগ্রামের লোহাগাড়ায় ৪ অবৈধ ইটভাটা উচ্ছেদ

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 9, 2021Updated:March 9, 20212 Mins Read

চট্টগ্রামের লোহাগাড়ায় ৪ অবৈধ ইটভাটা উচ্ছেদ

Advertisement

জুমবাংলা ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধ ৪টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় এসব ইটভাটার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়।

অভিযানে উপজেলার পদুয়া ইউনিয়নের নাওঘাটা এলাকায় নুরুল ইসলাম কোম্পানীর মালিকানাধীন জেবিএম ব্রিকস, লেয়াকত আলী মেম্বারের মালিকানাধীন পিপিএম, পদুয়া আলী সিকদার পাড়া সংলগ্ন নুরুল ইসলাম সিকদারের মালিকানাধীন এমআরবি ব্রিকস ও পদুয়া তেওয়ারীখীল এলাকার পুর্ব পার্শ্বে বাদশা কোম্পানীর মালিকানাধীন এএইচবি ব্রিকসসহ মোট ৪টি ইটভাটায় অবৈধভাবে গড়ে ওঠা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত হওয়ার কারণে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানের নেতৃত্বে দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মফিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক নুরুল্লাহ নুরী, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

এছাড়াও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক নুর হোসাইন সজিব, ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক সদস্য অভিযানে উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক নুরুল্লাহ নুরী জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশে অবৈধভাবে গড়ে ওঠা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত ইটভাটায় অভিযান চালিয়ে ৪টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sisa

এখনো বেঁচে আছি শরীরে ২২টি সিসা নিয়ে

July 18, 2026
China

বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত

July 18, 2026
কাশিমপুর মহিলা কারাগার

কাশিমপুর মহিলা কারাগার থেকে কয়েদি পলায়ন: ৭ কর্মকর্তা বরখাস্ত

July 18, 2026

Latest News

Sisa

এখনো বেঁচে আছি শরীরে ২২টি সিসা নিয়ে

China

বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত

কাশিমপুর মহিলা কারাগার

কাশিমপুর মহিলা কারাগার থেকে কয়েদি পলায়ন: ৭ কর্মকর্তা বরখাস্ত

বৃষ্টির আভাস

দেশজুড়ে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

Kaji Monir

বাল্যবিবাহ রেজিস্ট্রিতে অভিনব প্রতারণা!

greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa