Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘চট্টলবীর’ এর মৃত্যুবার্ষিকীতে যুবলীগ নেতা অমিত কুমার বসু’র খাবার বিতরণ
জাতীয় বিভাগীয় সংবাদ

‘চট্টলবীর’ এর মৃত্যুবার্ষিকীতে যুবলীগ নেতা অমিত কুমার বসু’র খাবার বিতরণ

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 15, 2020Updated:December 15, 20202 Mins Read

‘চট্টলবীর’ এর মৃত্যুবার্ষিকীতে যুবলীগ নেতা অমিত কুমার বসু’র খাবার বিতরণ

Advertisement

নিজস্ব প্রতিবেদক: চট্টলবীর খ্যাত মরহুম আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগ নেতা অমিত কুমার বসু অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেছেন।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শতাধিক গবিব-দুঃখী মানুষের মাঝে তিনি এ খাবার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা সরকার মোহাম্মদ শফিউল্লাহ দিদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফারুক ওমর, মোহাম্মদ ইসমাইল হোসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মোয়াজ্জেম হোসেন জেমস, চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম রাসেল, সাবেক গণশিক্ষা সম্পাদক মনিরুজ্জামান সানি, সাবেক সহ-সভাপতি এনামুল হক আরাফাত, সাবেক সহসম্পাদক মেহেরাব হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নাট্য ও বিতর্ক সম্পাদক ফিরোজ আহমেদ প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক ছাত্রনেতা অমিত কুমার বসু বলেন, গণমানুষের প্রিয় নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর আত্মার শান্তি কামনা ও স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এটি আমার ছোট্ট প্রয়াস। রাজনীতিতে অনন্য সম্মোহনী শক্তি ও অনবদ্য নেতৃত্বের কারণে প্রয়াত চট্টলবীর আঞ্চলিক রাজনীতি করেও জাতীয় নেতাতে পরিণত হয়েছিলেন। গণমানুষের অধিকার আদায়ে দৃঢ়চেতা নেতৃত্ব আর স্পষ্ট অবস্থানের কারণে চট্টলবীরকে বাংলাদেশ আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

প্রসঙ্গত, রেকর্ড টানা তিনবার চট্টগ্রাম নগরীর মেয়রের দায়িত্ব পালন করা মরহুম আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী আমৃত্যু চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি শ্রমিক সংগঠন সংগঠনের সাথে জড়িত ছিলেন। ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মেয়র থাকাকালীন থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাঁর শয়নকক্ষ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। মহিউদ্দিন চৌধুরীর সমসাময়িক অনেক রাজনীতিবিদ দেশের মন্ত্রীত্ব কিংবা দলের সিনিয়র নেতার পদ পেলেও তিনি সবসময় এগুলোকে এড়িয়ে নিজেকে চট্টগ্রামের রাজনীতির সাথেই যুক্ত রেখেছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa