Advertisement
জুমবাংলা ডেস্ক : নরসিংদীর রায়পুরায় উত্তাল মেঘনায় নদীতে এক সাঁতার প্রতিযোগিতায় ১৫ কিলোমিটার নদী সাঁতরে এক দারুণ চমক সৃষ্টি করেছেন বৃদ্ধ কৃষক শহিদুল (৬৩)। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার হাইরমারা ইউনিয়নের মনিপুরাঘাট থেকে এ প্রতিযোগিতা শুরু করে দুপুর ১২টায় শেষ হয় সদর উপজেলা ঘাটে পৌঁছান তিনি। এতে দূরত্ব ছিল ১৫ কিলোমিটার নদী। এতে তিনি সময় নেন ৪ ঘণ্টা। শহিদুল ইসলাম নামে ওই বৃদ্ধ উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দঁড়িবালুয়াকান্দি গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন কৃষক। পরে প্রাপ্ত পুরষ্কারের ১ লাখ ৫০ হাজার টাকা স্থানীয় একটি মসজিদ নির্মাণে দান করার ঘোষণা দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে মনিপুরাঘাট থেকে নরসিংদী সদর ঘাট পৌঁছাতে পারলে দেড় লাখ টাকা পুরস্কার ঘোষণা দেয় গ্রামবাসী। এতে রাজি হয়ে কৃষক শহিদুল মনিপুরা ঘাটে ও নদীতে সাঁতার শুরু করেন। উত্তাল মেঘনায় টানা ৪ ঘণ্টা সাঁতার কাটেন তিনি। এক সময় ঠিকই পৌঁছে যান কাঙ্খিত লক্ষে। এদিকে, তার এ সাঁতার একজর দেখতে নৌকা নিয়ে সহস্র উৎসুক জনতা ভীড় জমান। তার এমন জয়ে ফুল দিয়ে বরণ করে নেয় গ্রামবাসী। পুরস্কারে পুরো ১ লাখ ৫০ হাজার টাকাই মসজিদ নির্মাণে ব্যয় করবেন বলে জানান শহিদুল ইসলাম।

স্থানীয় কাউছার জানান, শেষ পর্যন্ত সাঁতার কাটা দেখেছেন তিনি। ওই সময় বৃদ্ধ শহিদুলের শরীরের কোন ক্লান্তির ছাপ লক্ষ্য করেননি বলে জানা তিনি। যদিও প্রথমে মনে হচ্ছিল পারবেন না শহিদুল। পরে ঠিকই পাড়ি দিয়েছেন ১৫ কিলোমিটার। ইচ্ছে থাকলে বয়স কখনো বাঁধা হতে পারেনা। এ ঘটনায় তা প্রমাণিত হয়েছে জানান কাউছার।

সাঁতারু শহিদুল ইসলাম তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আগে থেকেই ইচ্ছে ছিল মেঘনা পাড়ি দিবো। অবশেষে স্বপ্ন পূরণ হওয়ায় ভালো লাগছে। সামনে আরো বহুপথ পাড়ি দিতে চান শহিদুল। অন্যদিকে, এক পল্লীচিকিৎসক বকুল মিয়া ৩৫ কিলোমিটার সাঁতরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে উপজেলার মনিপুরা ঘাটে পৌঁছান। এতে তিনি সাড়ে ৬ ঘন্টা সময় নেন। পরে ওই ঘটনায় উদ্ধুদ্ধ হয়েই এই সাঁতারে অংশগ্রহণ করেন শহিদুল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.