জুমবাংলা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে কর্মসংস্থান ব্যাংক ফরিদগঞ্জ শাখার উদ্যোগে ‘বঙ্গবন্ধু যুব ঋণ’-এর চেক বিতরণ করা হয়েছে।

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল প্রশিক্ষিত বেকার যুবদের মধ্যে  এ ঋণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাছলিমুন নেছার সভাপতিত্বে ও কর্মসংস্থান ব্যাংক চাঁদপুর জেলা শাখার ব্যবস্থাপক আনিছুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. নূরুল আমিন মানিক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরিন আখতার, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি.এস তছলিম, কর্মসংস্থান ব্যাংক ফরিদগঞ্জ উপজেলা শাখার সিনিয়র অফিসার মো. ফখররুল ইসলাম ও যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহীম মিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নূরুল আমিন বলেন, সুযোগ ও সক্ষমতার সমন্বয়ে যুব সমাজকে কাজে লাগিয়ে দেশ ও জাতি এগিয়ে যাবে। অনুদান ও ঋণের মাধ্যমে সুযোগ তৈরি এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধির মধ্য দিয়ে এই দুইয়ের সমন্বয় করা হচ্ছে। যুব উন্নয়নে কর্মসংস্থান ব্যাংকের ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ কার্যকর ভূমিকা রাখছে বলেও উল্লে­খ করেন তিনি।

তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রে তৃণমূল পর্যায় পর্যন্ত বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, তথ্য-প্রযুক্তিনির্ভর শিক্ষা, জামানতবিহীন ঋণ ও প্রণোদনার মাধ্যমে নারীদের সামনে এগিয়ে আনাসহ দক্ষ মানবসম্পদ তৈরিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান মিটুসহ সামজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীসহ ব্যাংকের গ্রাহকরা।

সভা শেষে ১০জন প্রশিক্ষিত বেকার যুবদের মধ্যে এ ঋণের চেক বিতরণ করা হয়। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.