প্রতীকী ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের বিধি-নিষেধের কঠোর লকডাউনের অষ্টম দিনে চাঁদপুরে স্বাস্থ্যবিধি না মানায়, সড়ক ও পরিবহন আইন লঙ্ঘন ও সরকারি নির্দেশনা অমান্য করায় ১২৮জনকে ১২৮ টি মামলায় ৮৯ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত ইউএনও, উপজেলা ভূমি কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেগণ এসব পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

শনিবারবার সকালে  চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের এক্সকিউটিভ ম্যাজিস্ট্রে এনামুল হাসান বাসসকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, চাঁদপুর জেলা সদর, উপজেলা সদর ও উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও বাজারে এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন কুমিল্লা  থেকে আগত সেনাবাহিনীর কর্মকর্তাসহ সদস্যবৃন্দ, জেলা পুলিশ, বিজিবি, আনসার ব্যাটালিয়ান সদস্য এবং জেলা প্রশাসন কর্তৃক গঠিত স্বেচ্ছাসেবক দলের সদস্যবৃন্দ।

এদিকে, ৯ম দিনের লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য সকালে  মাঠে নামেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ এবং পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ । সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.