image-89620-1570183185

Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম নগরের কয়েকটি থানায় চিঠি পাঠিয়ে চাঁদাবাজি করার সম গ্রেফতার হয়েছেন মুহিবুল হোসাইন চৌধুরী নামে কথিত এক সাংবাদিক। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় খুলশী থানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিবিসিনিউজটুয়েন্টিফোর.কম.বিডি নামের একটি নিউজপোর্টালের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য আর্থিক সহায়তা চেয়ে নগরের বিভিন্ন থানায় চিঠি পাঠানো হয় বলে জানা যায়।

সূত্রের তথ্য, তার পত্রিকার চতুর্থ বার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কক্সবাজারের একটি হোটেলে। এতে অন্তত ২১৫ জন লোকের থাকা খাওয়া ও যাতায়াতসহ প্রায় পাঁচ লাখ ১৭ হাজার টাকা ব্যয় হতে পারে কথিত এই অনলাইন পত্রিকার। আর টাকার সংস্থান করতেই চট্টগ্রাম মহানগরীর থানায় থানায় চাঁদা চেয়ে চিঠি পাঠিয়েছেন। থানা পুলিশের কাছ থেকে চাঁদা চেয়ে চিঠি পাঠানো এই মহিবুল্লাহকে বৃহস্পতিবার দুপুরে আটক করেছে খুলশী থানা পুলিশ। তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ। কথিত এই অনলাইন পত্রিকার কার্যালয় পাহাড়তলী থানার অলংকার মোড়ের হানিমুন টাওয়ারে।

হাবিবুল্লাহকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী। তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য টাকা চেয়ে থানায় চিঠি পাঠিয়েছেন এই সাংবাদিক। অতীতে কোনো সাংবাদিক থানায় চিঠি দিয়েছেন বলে আমার জানা নেই। প্যাডে সম্ভাব্য ব্যয় বিবরণী দিয়ে আর্থিক সাহায্য চাওয়া চাঁদাবাজির পর্যায়ে পড়ে। এই কারণে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে একই চিঠি নগরীর কোতোয়ালী থানাতেও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। তিনি বলেন, ‘তিনদিন আগে চাঁদা চেয়ে পাঠানো একই চিঠি আমার থানায়ও এসেছে। সাংবাদিকতার মতো পরিচ্ছন্ন পেশার সাইনবোর্ড লাগিয়ে একটি চক্র এভাবে চাঁদাবাজি করে বেড়াচ্ছে। তার সাহস দেখে আমরা বিস্মিত। আটকের জন্য মুহিবুল্লাহকে আমরাও খুঁজছিলাম।’

cada

এদিকে চিঠির সঙ্গে প্রতিষ্ঠানের প্যাডে পাঠানো খরচের বিবরণীতে বলা হয়েছে, অনুষ্ঠানে সর্বমোট লোক হবে ২১৫ জন। ৫০টি হোটেল কক্ষের ভাড়া ১ লাখ টাকা, ১৫টি মেহমানদের ভিআইপি কক্ষের ভাড়া ৩০ হাজার টাকা, সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কনফারেন্স রুমের ভাড়া ৫০ হাজার টাকা, ৪টি বাসে আসা-যাওয়া বাবদ ৭২ হাজার টাকা, ২১৫টি টি-শার্টের দাম ৩২ হাজার ২৫০ টাকা, ১৫টি ক্রেস্টের দাম বাবদ ১৫ হাজার টাকা, ৭ জনকে পুরস্কার বাবদ ১৫ হাজার টাকা, ৪ বেলা নাস্তা বাবদ ৫৪ হাজার ৮২৫ টাকা, তিনবেলা খাবার বাবদ ১ লাখ ৪৮ হাজার ৩৫০ টাকা। সবমিলিয়ে ৫ লাখ ১৭ হাজার ৪২৫ টাকা খরচের হিসাব দেখানো হয়েছে।

পোর্টালটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মনোয়ার উল আলম নোবেল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.