Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চাঁদের কক্ষপথে পাকিস্তানের প্রথম চন্দ্র-স্যাটেলাইট, তুলে পাঠাল প্রথম নিজস্ব ছবি!
আন্তর্জাতিক

চাঁদের কক্ষপথে পাকিস্তানের প্রথম চন্দ্র-স্যাটেলাইট, তুলে পাঠাল প্রথম নিজস্ব ছবি!

By Saiful IslamMay 11, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছে পাকিস্তানের প্রথম চন্দ্র-উপগ্রহ আইকিউব কামার। সেখান থেকে চাঁদের ছবিও তুলে পাঠিয়েছে সে। এ ভাবে চাঁদের প্রথম নিজস্ব ছবি হাতে পেয়েছে ভারতের পড়শি দেশ। শুধু চাঁদ নয়, কক্ষপথে দাঁড়িয়ে সূর্যের ছবিও তুলে পাঠিয়েছে আইকিউব কামার।

চাঁদের কক্ষপথে পাকিস্তানের প্রথম চন্দ্র-স্যাটেলাইট, তুলে পাঠাল প্রথম নিজস্ব ছবি!

Advertisement

কিছু দিন আগে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছিল চিনের চ্যাং-৬। এই অভিযানের সঙ্গেই চাঁদের উদ্দেশে দেশের প্রথম চন্দ্র-উপগ্রহ পাঠিয়েছে পাকিস্তান। ৮ মে সেই উপগ্রহকে চাঁদের কক্ষপথে নামিয়ে আরও দূরে পাড়ি দিয়েছে চ্যাং-৬। চাঁদের কক্ষপথে থেকে নিজের কাজ করে চলেছে আইকিউব কামার।

৮ এবং ৯ মে তারিখের মধ্যে পাকিস্তানের স্যাটেলাইট যে ছবিগুলি তুলেছে, তাতে চন্দ্রপৃষ্ঠের একাধিক ছবি দেখা গিয়েছে। সেখানকার গর্ত, রুক্ষ মাটির খুঁটিনাটি ধরা পড়েছে তার ক্যামেরায়। একটি ছবিতে চাঁদের সঙ্গে একই ফ্রেমে ধরা দিয়েছে সূর্যও। সেই ছবিটি নিয়ে ইতিমধ্যে চর্চাও শুরু হয়েছে বিজ্ঞানী মহলে।

পাকিস্তানের ইনস্টিটিউট অফ স্পেস টেকনোলজি (আইএসটি) দেশের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এবং চিনের সংহাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাত মিলিয়ে এই কৃত্রিম উপগ্রহটি তৈরি করেছে। এই উপগ্রহের প্রাথমিক লক্ষ্য চাঁদকেন্দ্রিক বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তির উন্নয়ন এবং মহাকাশ সংক্রান্ত অনুসন্ধানে দেশের বিভিন্ন শিক্ষামূলক উদ্যোগকে ত্বরান্বিত করা। আইকিউব কামার যে ছবিগুলি পাঠিয়েছে, তা আগামী দিনে পাকিস্তানের চাঁদকেন্দ্রিক গবেষণায় কাজে লাগবে।

চাঁদের কক্ষপথে আপাতত তিন থেকে ছ’মাস পর্যন্ত থেকে গবেষণা চালিয়ে যাওয়ার কথা আইকিউব কামারের। চাঁদকে প্রদক্ষিণ করতে করতে সেটি বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। পাকিস্তান এর আগে চাঁদের কাছাকাছি কোনও স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠায়নি। ফলে এই অভিযান তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চাঁদের মাধ্যাকর্ষণ বলের আওতায় প্রবেশ করেছে চিনের চ্যাং-৬। জুনের প্রথম দিকে চাঁদের দক্ষিণ মেরুতে একটি অংশে অবতরণ করবে সেটি। এমন জায়গায় তার গন্তব্য, যে অংশ পৃথিবী থেকে দৃশ্যমান নয়। সেখান থেকে মাটি এবং পাথরের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসবে চ্যাং-৬।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026
Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

June 22, 2026

Latest News

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa