Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home চাকরি করার চেয়ে দেওয়ার মানসিকতা গড়তে হবে: আতিকুল
জাতীয়

চাকরি করার চেয়ে দেওয়ার মানসিকতা গড়তে হবে: আতিকুল

By Shamim RezaNovember 27, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : নিজে চাকরি করার চেয়ে অনেকের কর্মসংস্থান করবে-এমন উদ‌্যোক্তা চান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ যাদুঘর মিলনায়তনে বাংলাদেশ ইয়ুথ এন্টারপ্রাইজ এডভাইস এন্ড হেল্পসেন্টার আয়োজিত এক অনুষ্ঠানে আতিকুল ইসলাম এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘দেশকে আর্থসামাজিকভাবে উন্নত করতে দক্ষ কর্মী ও পেশাজীবীর সাথে সাথে দক্ষ উদ্যোক্তা তৈরি অপরিহার্য। আমাদের চাকুরি করার চেয়ে চাকুরি দেয়ার মানসিকতা গড়ে তুলতে হবে।’

প্রকল্প শিখন বিনিময় ও শীর্ষ দশ তরুণ উদ্যোক্তার অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আতিকুল ইসলাম বলেন, ‘মানুষের জীবনে উত্থান-পতন আছে, থাকবে। আমিও অনেকবার বড় ধাক্কা খেয়েছি, বাধা পেয়েছি। কিন্তু ঠিকই ঘুরে দাঁড়িয়েছি। থেমে থাকলে চলবে না। লড়তে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোন বিকল্প নেই। জীবনের মতো ব্যবসাতেও জোয়ার-ভাটা থাকবে, এটাকে মেনে নিয়েই এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি নিজেও আপনাদের মতো তরুণদেরকে নিয়ে কাজ করতে চাই। মেন্টর হতে চাই। কর্মক্ষম বেকার যুবকদেরকে যদি কর্মের মূলধারায় নিয়ে আসা যায়, উদ্যোক্তা হিসাবে গড়ে তোলা যায়, তবে দেশের সামগ্রিক জিডিপি ও অর্থনীতিতে এর গুণগত প্রভাব পড়বে। মানুষের জীবনমান উন্নত হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল মুয়ীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহি বি চৌধুরী, এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক আশফাহ হক প্রমুখ।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইনটেরিম- নির্বাচন

‘ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না’

February 6, 2026
Andolon

শাহবাগে আন্দোলন কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

February 6, 2026
হাদি

নতুন সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেব

February 6, 2026
Latest News
ইনটেরিম- নির্বাচন

‘ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না’

Andolon

শাহবাগে আন্দোলন কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

হাদি

নতুন সরকার হাদি হত্যার বিচার না করলে তাদের জীবন জাহান্নাম বানিয়ে দেব

Cold

ঢাকার শীত নিয়ে নতুন বার্তা

ওসমান হাদি হত্যা

ওসমান হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার

হাদি হত্যার বিচার

হাদি হত্যার বিচারে বদ্ধপরিকর সরকার, জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত

শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের ফের শাহবাগ অবরোধ

মহিউদ্দিন রনি

শাহবাগে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত এমপি প্রার্থী মহিউদ্দিন রনি

আমন্ত্রণ

তারেক রহমানকে ওপেন ডিবেটে আমন্ত্রণ জানালেন জামায়াত আমির

Police a

নারী পুলিশকে চড় দিলেন জুমা, ভিডিওতে যা দেখা গেল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.