Advertisement

জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ে গলায় ফাঁস দিয়ে বিথি আক্তার (১৩) নামে স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। ওই স্কুল ছাত্রীর বাড়ি জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের দানাগছ গ্রামে। সে ওই গ্রামের নুর ইসলামের মেয়ে। স্থানীয় ভিপি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীতে লেখা পড়া করছিল।

স্থানীয় প্রতিবেশিরা জানায় শুক্রবার (৭ আগষ্ট) সকালে পরিবারের সবাই বাড়ির বাইরে কাজে গিয়েছিল তখন বিথি প্রতিবেশি সাইফুল ইসলাম এর বাড়িতে শয়ন ঘরের সড় এর সাথে গলায় ওড়না পেচিয়ে আত্ম হত্যা করেছে।

নিহতের পরিবার জানায় আনুমানিক সকাল সাড়ে নয়টার দিকে বাড়িতে আমরা কেউ ছিলাম না। তখন বিথি তার চাচাত ভাইয়ের ঘরে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়েছিল। তবে কি কারণে ফাঁস দিয়েছিল তা এখনো জানান যায়নি।

এদিকে খবর পেয়ে তেঁতুলিয়া থানা পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য আধুনিক সদস হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শালবাহান ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান লিটন প্রতিবেশিদের বরাত দিয়ে জানায় গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে ওই স্কুল ছাত্রী।

তেঁতুলিয়া মডেল থানার ওসি জহিরুল ইসলাম জানায় লাশের প্রাথমিক সুরতহালে দেখা যায় তার গলায় দাগ রয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তদন্তের পর জানা যাবে। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে। পরিবারের কেউ অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.