Advertisement
জুমবাংলা ডেস্ক : পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর সহিংস হামলার জেরে চার উগ্র ইসরায়েলি বসতি স্থাপনকারীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল ব্রিটেন। নিষেধাজ্ঞার আওতায় তাদের ওপর আর্থিক কড়াকড়ি এবং ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন এক বিবৃতিতে বলেছেন, আজকের নিষেধাজ্ঞা মানবাধিকারের সবচেয়ে ভয়াবহ লঙ্ঘনের সঙ্গে জড়িতদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। এখানে কী ঘটছে সে সম্পর্কে আমাদের পরিষ্কার হওয়া উচিত।

তিনি বলেন, ইসরায়েলি বসতির চরমপন্থী ওই ইসরায়েলিরা ফিলিস্তিনিদের হুমকি দিচ্ছে। প্রায়ই মাথায় বন্দুক ঠেকিয়ে এই হুমকি দেওয়া হচ্ছে এবং তাদেরকে তাদের ভূমি থেকে সরানো হচ্ছে, যে ভূমি অধিকারবলে ওই ফিলিস্তিনিদের।

ক্যামেরন বলেন, এই ধরনের আচরণ অবৈধ। এটা মেনে নেওয়া যায় না। ইসরায়েলকে শক্ত ব্যবস্থা নিতে হবে এবং বসতিস্থাপনকারীদের সহিংসতা বন্ধ করতে হবে। আমরা প্রায়ই দেখছি, প্রতিশ্রুতি দেওয়া হয়, মুচলেকা দেওয়া হয়। কিন্তু তা মেনে চলা হয় না।

এর আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এ মাসের শুরুর দিকে পশ্চিম তীরে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে চার ইসরায়েলির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। সেসময় তিনি বলেন, পশ্চিম তীরে সহিংসতা ‘অসহনীয় পর্যায়ে’ পৌঁছেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা ইসরায়েলের অভ্যন্তরে নজিরবিহীন হামলা চালানোর পর থেকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনা বেড়েছে।

বাইডেন এবার টিকটকে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.