Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ চার পুলিশকে কুপিয়ে মাদক কারবারির আত্মসমর্পণ
বিভাগীয় সংবাদ রাজশাহী

চার পুলিশকে কুপিয়ে মাদক কারবারির আত্মসমর্পণ

By Shamim RezaOctober 6, 20192 Mins Read

43
প্রতীকী ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : চারজন পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের পর প্রায় দুই ঘণ্টার অভিযানে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেছেন মাদক কারবারি মিলন (৩৫)। রাজশাহীর বাঘা উপজেলার ভানুকর গ্রামে ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। এই মাদক ব্যবসায়ীকে ধরতে পুলিশ গুলি চালিয়েছে। পরে ঘটনাস্থল থেকে ফেনসিডিল ও অস্ত্র উদ্ধার করেছে বাহিনীটি।

মিলনের বাড়ি বাঘা উপজেলার ভানুকর গ্রামে। তার বাবার নাম মো. মাসুদ। পুলিশের ওপরে হামলা চালাতে গিয়ে মিলন নিজেও আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন বাঘা থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার লুৎফর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) নূরুন্নবী, এএসআই রেজাউল করিম, এএসআই মাসুদ পারভেজ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সদস্য পদপ্রার্থী শরীফ উদ্দিন। চার পুলিশ সদস্যদের মধ্যে পরে লুৎফর রহমান ও মাসুদ পারভেজকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নূরুন্নবী ও রেজাউল করিম চিকিৎসাধীন রয়েছেন। শরীফ উদ্দিনও প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, বিকালের দিকে বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আতিকুর রেজা সরকার খবর পান বাঘার থানার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম ভ্যানেকরে ভারতীয় ফেনসিডিল ঢুকছে। এ খবর পেয়ে তিনি একদল পুলিশ সদস্য নিয়ে ওই গ্রামে অবস্থান নেন। এ সময় কয়েকজন মাদক কারবারিকে ফেনসিডিল নিয়ে গ্রামে ঢুকতে দেখতে পেয়ে তাদের ধরার জন্য ধাওয়া করে পুলিশ সদস্যরা। এসময় মিলন ধারালে অস্ত্র নিয়ে পুলিশের ওপরে হামলা চালান। পুলিশও ফাঁকা গুলি ছোড়ে। এক পর্যায়ে মিলন রিপন নামের একজন মাদক কারবারির ঘরে গিয়ে আশ্রয় দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে শত শত মানুষ জড়ো হন। স্থানীয় লোকজন মিলনকে পুলিশের কাছে আত্মসমর্পণ করার আহবান জানান। একপর্যায়ে তিনি দরজা খুলে একটি অস্ত্র দিয়ে একজন পুলিশ সদস্যকে আঘাত করে আবার ঘরের ভেতরে ঢুকে যান। ঘরের জানালা দিয়ে পুলিশের ওপরে ইটাপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশও জানালা দিয়ে শটগানের গুলি ছুড়লে মিলন জানালা বন্ধ করে দেন। অবশেষে প্রায় দুই ঘণ্টা পরে মিলন আত্মসমর্পণ করেন। ততক্ষণে তার হামলায় চারজন পুলিশ সদস্য ও ইউপি নির্বাচনের প্রার্থী শরীফ উদ্দিন আহত হয়েছেন।

ওসি বলেন, মিলনের বিরুদ্ধে আগে থেকেই মাদকের চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এ জন্য ধরা না দিতে তিনি পুলিশের ওপরে হামলা চালান। তাকে ধরার পরে তার কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওসি জানান, মিলনের বিরুদ্ধে এখন নতুন তিনটি মামলা হবে। এর মধ্যে অস্ত্র আইনে একটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং পুলিশের ওপরে হামলার ঘটনায় একটি মামলা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

July 9, 2026
থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

July 9, 2026
Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

July 9, 2026

Latest News

রূপালী ব্যাংক

রূপালী ব্যাংক খুলনা বিভাগের আওয়ামীপন্থী কর্মচারীদের তুঘলকি কাণ্ড

থানায় হামলা

আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২

Lalmonirhat

সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ ঠিকাদারকে নতুন করে নির্মাণের নির্দেশ এলজিইডির

পানিবন্দি লাখো মানুষ

বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে পানিবন্দি লাখো মানুষ

Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa