
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার দোয়াভাঙ্গা কালিয়াপাড়া এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। শাহরাস্তি থানার ট্রাফিক পরিদর্শক মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
বাসের চালক মো. মানিকের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস নামের বাসটি চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে। পথিমধ্যে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা কালীয়াপাড়া অতিক্রম করার সময় হঠাৎ করে বাসের ব্রেক ফেল হয়। পরে সড়কের পাশে একটি ইটের স্তূপে উঠিয়ে গাড়িটি থামানোর ব্যবস্থা করেন। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ট্রাফিক পরিদর্শক কবির বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। মূলত চালকের বুদ্ধিমত্তার কারণে বাসের অর্ধশতাধিক যাত্রী বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায়। যাত্রীদের উদ্ধার করে তাদের গন্তব্যে পৌঁছে দেয়া হয়েছে।
দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে চাঁদপুরে নিয়ে আসা হয়েছে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



