Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: অলিকুল শিরোমনি গরীবে নেওয়াজ আতায়ে রাসূল হিন্দেল অলি হযরত খাজা বাবা মঈনউদ্দিন সঞ্জারী চিশতি (রঃ আঃ) এর ২৫তম বাৎসরিক ওরশ শরীফ গাজীপুর চিশতিয়া নগর দরবার শরীফ জহির ভান্ডারে অনুষ্ঠিত হইবে।

আগামী ৮ ও ৯ জানুয়ারী ২০২০ইং রোজ বুধ ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী এ ওরশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ওরশ শরীফে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন খাজা বাবার আওলাদ, আজমির শরীফের গদিনশীন খাদেম সাহেব জাদা সৈয়দ মাহে আলম ফকরী। এতে সকল আশেকিন ও জাকেরিনগণকে শরীক হইয়া গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনউদ্দিন চিশতি (রঃ) ও বাবাজান হযরত জহির শাহ চিশতি (রঃ) এর রুহানি ফয়েজ ও দিন-দুনিয়ার অশেষ কামিয়াবি হাসিল করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আয়োজক কমিটি। এতে চিশতিয়া নগর দরবার শরীফের গদিনশীন খাদেম হযরত গোলাম বদরে আলম পিয়ারি আল চিশতি উপস্থিত থাকবেন। এ সময় ওনার উপস্থিতিতে দরবার শরীফের সকল কার্যক্রম পরিচালিত হবে।

ওরশ শরীফের প্রতিদিন ভোর ৬টা হতে সারাদিন কোরআন তিলাওয়াত বাদ মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরন।২য় দিন রাত ৯টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত ভক্তিমূলক গানের অনুষ্ঠান। পরে ভোর সাড়ে ৪টা থেকে আখেরে মোনাজাত শেষে তবারক বিতরন।ভক্তিমূলক গানের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সংগীত শিল্পী জোতি সরকার ও দোলন সরকার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google