আন্তর্জাতিক ডেস্ক : আজ মঙ্গলবার পরমাণুবাহী নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে চীন। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ৭০তম তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হবে। চীনা কর্তৃপক্ষের পক্ষে বলা হচ্ছে, ক্ষেপণাস্ত্রটি ৩০ মিনিটের মধ্যে চীন থেকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারবে।

110523iii

Advertisement
যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যখন রাজনৈতিক, সামরিক এবং অর্থনৈতিক টানাপড়েন চরমে তখন এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করতে যাচ্ছে বেইজিং। চীনা গনমাধ্যমের খবর অনুযায়ী, আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ডংফেং-৪১ নামের এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হতে পারে।

চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হবে। এতে অংশ নেবে ১৫ হাজার সেনা, অন্তত ১৬০টি বিমান এবং ৫৮০টি সামরিক সরঞ্জাম। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কাই ঝিচুন এ তথ্য জানিয়েছেন।

গত সপ্তাহে তিনি জানান, কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর কুচকাওয়াজে নানা ধরনের নতুন অস্ত্র প্রদর্শন করা হবে তবে তিনি সেসময় ডংফেং-৪১’এর কথা স্পষ্ট করেন নি।

এদিকে,চীনা গণমাধ্যম কিংবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কেউই ডংফেং ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিস্তারিত জানান নি। কিন্তু ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বলছে, এর পাল্লা ১৫ হাজার কিলোমিটার হতে পারে। এ তথ্য যদি সঠিক হয় তাহলে এটিই হবে বিশ্বের সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র।

সূত্র : বিবিসি,পার্সটুডে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google