Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home আন্তর্জাতিক চীনা সাইবার হানায় অন্ধকার মুম্বই
আন্তর্জাতিক

চীনা সাইবার হানায় অন্ধকার মুম্বই

By জুমবাংলা নিউজ ডেস্কMar 2, 2021, 6:05 PM Asia/Dhaka2 Mins Read
হ্যাকার
প্রতীকী ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক মাস আগে হঠাতই অন্ধকার হয়ে যায় মুম্বই। অভিযোগ, চীনের সাইবার হানায় এই অবস্থা হয়। এই হানা নিয়ে ভারতের পাশে বাইডেন। খবর ডয়চে ভেলে’র।

প্রথমে বলা হয়েছিল, গ্রিড ফেলিওর। তার ফলে গত ১২ অক্টোবর অন্ধকার হয়ে গিয়েছিল ভারতের বাণিজ্য রাজধানী মুম্বই। কিন্তু অ্যামেরিকায় ম্যাসাচুসেটস ভিত্তিক বিশেষজ্ঞ সংস্থা রেকর্ডেড ফিউচার-এর দাবি হলো, চীন সরকারের মদতপুষ্ট সাইবার হানার ফলে মুম্বইয়ের ওই হাল হয়েছিল। সাইবার হানার ফলে গ্রিড ফেলিওর হয়। নিউ ইয়র্ক টাইমস এ নিয়ে রিপোর্ট করার পর বিষয়টি সামনে আসে।

এরপরই প্রবল হইচই শুরু হয়েছে। অ্যামেরিকার কংগ্রেস সদস্য ফ্রাঙ্ক পালোনে বলেছেন, বাইডেনের উচিত চীনের আচরণের নিন্দা করে ভারতের পাশে দাঁড়ানো।

অভিযোগ হলো, এটা কোনো বেসরকারি সাইবার হানা নয়। এর পিছনে একটি রাষ্ট্রের হাত আছে। তাই তা মানা যায় না।

এরপর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের উপর সাইবার হানা চালাচ্ছে, এটা খুবই উদ্বেগের বিষয়। ভবিষ্যতে এই ধরনের হানা থামাবার চেষ্টা করবে অ্যামেরিকা। বন্ধু দেশগুলি যাতে সাইবার হানার শিকার না হয়, তার জন্য কাজ শুরু হয়ে গেছে বলেও দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারত সরকারের তরফে বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চেয়েও লাভ হয়নি। তারা এ নিয়ে মুখ খোলেনি। তবে মহারাষ্ট্রের বিদ্যুৎমন্ত্রী নীতিন রাউত জানিয়েছেন, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট ঠিক। বিষয়টি খতিয়ে দেখতে তিন সদস্যের দল তৈরি করা হয়েছে।

রেকর্ডেড ফিউচারের মুখপাত্র দ্য হিন্দু পত্রিকাকে জানিয়েছেন, তথ্য বলছে, এখনো কিছু হানার চেষ্টা হচ্ছে। তবে আগে যে হানা হচ্ছিল, তা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে প্রায় শেষ হয়ে গিয়েছে। মুখপাত্র বলেছেন, নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট প্রকাশের পর ভারত সরকারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ হয়নি। তবে রিপোর্ট প্রকাশের আগে হয়েছিল। সব টেকনিক্যাল তথ্য ভারত সরকারকে দিয়ে দেয়া হয়েছে। তার থেকে তারা চিহ্নিত করতে পারবে কারা সাইবার হানা চালিয়েছিল এবং তা বন্ধ করতে কী ব্যবস্থা নিতে হবে।

নিউ ইয়র্ক টাইমস রেকর্ডেড ফিউচারের সিওও-কে উদ্ধৃত করে বলেছে, চীনের সরকারি মদতপুষ্ট সংস্থা রেড ইকো সাইবার হানার মাধ্যমে ভারতের বিদ্যুৎ উৎপাদন ও পরিবহনের অনেক তথ্য পেয়ে যায়। তারপরই তারা মুম্বইকে অন্ধকার করে দিয়েছিল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই রিপোর্টকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছে। তাদের বক্তব্য, এই রিপোর্টের সঙ্গে কোনো তথ্যপ্রমাণ দেয়া হয়নি। চীন বরাবর সাইবার হানার সম্পূর্ণ বিরোধী বলে মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of ZoomBangla iNews. He is also a good writer.

Related Posts
খামেনি

ইরানের ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না : মোজতবা খামেনি

May 21, 2026, 8:03 PM Asia/Dhaka
জ্বালানি তেলের দাম

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

May 21, 2026, 3:16 PM Asia/Dhaka
নতুন তদারকি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ম চালু করল ইরান

May 21, 2026, 11:02 AM Asia/Dhaka
Latest News
খামেনি

ইরানের ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না : মোজতবা খামেনি

জ্বালানি তেলের দাম

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

নতুন তদারকি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ম চালু করল ইরান

প্রধানমন্ত্রী হতে চান

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

অন-অ্যারাইভাল ভিসা

অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ নিয়ে দুঃসংবাদ দিলো থাইল্যান্ড

প্রবেশের সুযোগ

ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিচ্ছে চীন, পাবেন যারা

মার্ক জাকারবার্গ

বাসা থেকে কাজের নির্দেশ দিয়ে ৮ হাজার কর্মী ছাঁটাই করল মেটা, নেপথ্যে যে কারণ

দ্বিপাক্ষিক বৈঠক

বেইজিংয়ে দ্বিপাক্ষিক বৈঠকে শি ও পুতিন

বৈঠকে যোগ

জি-৭ সম্মেলনে যোগ দেবেন ট্রাম্প, গুরুত্ব পাবে যেসব বিষয়

২২ অস্ত্রধারী নিহত

পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে ২২ ভারতপন্থি অস্ত্রধারী নিহত

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp