
নেপাল-চীনের মধ্যে এক তরফা সরবরাহের জন্য বিশেষ চুক্তি হয়েছে। সেই প্রেক্ষিতেই সীমান্ত খুলে দেওয়ার এই সিদ্ধান্ত। তবে কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে ঠিক কবে সীমান্ত খুলে দেওয়া হচ্ছে, তার উল্লেখ নেই। রাসুয়া এলাকার মুখ্য জেলা কর্মকর্তা হরিপ্রসাদ পন্ত জানান, দুই দেশের মধ্যে সদর্থক আলোচনার পরই সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার এই আলোচনা হয়। দুই দেশের মধ্যে এই আলোচনা হয় মৈত্রী ব্রিজ বা ফ্রেন্ডশিপ ব্রিজে। চুক্তি অনুযায়ী চীনের কার্গো ট্রাক নিত্যপ্রয়োজনীয় পণ্য নেপাল সীমান্তে নামিয়ে দেবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



