Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক চীনের বিরুদ্ধে একজোট যুক্তরাষ্ট্র-ইইউ
আন্তর্জাতিক

চীনের বিরুদ্ধে একজোট যুক্তরাষ্ট্র-ইইউ

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 3, 2021Updated:December 3, 20212 Mins Read
চীনের বিরুদ্ধে একজোট যুক্তরাষ্ট্র-ইইউ
প্রতীকী ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: চীন নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ও ইইউ। আরো ঘনিষ্টভাবে কাজ করার ব্যাপারে সহমত তারা। খবর ডয়চে ভেলে’র।

দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীতে চীন যেভাবে একতরফা কার্যকলাপ করছে, তানিয়ে উদ্বিগ্ন অ্যামেরিকা ও ইইউ। ওয়াশিংটনে অ্যামেরিকা ও ইইউ একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। সেখানেই চীনের কার্যকলাপ নয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, চীন যা করছে, তাতে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এরপর অ্যামেরিকার ডেপুটি সেক্রেটারি অফ স্টেটের সঙ্গে ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের সেক্রেটারি জেনারেল আলোচনায় বসেন। সেখানে চীনের উইগুর ও তিব্বতের জাতিগত সংখ্যালঘুদের নিয়ে কথা বলেছেন তারা। হংকং-এর স্বশাসন এবং কূটনৈতিক ও গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা নিয়েও কথা হয়েছে।

দক্ষিণ চীন সাগর নিয়ে ইইউ

ইইউ মিলিটারি স্টাফের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, ইইউ ও অ্যামেরিকার মধ্যে সহযোগিতা আরো বাড়ানোর জায়গা আছে। দক্ষিণ চীন সাগরে বেজিং একতরফা ব্যবস্থা নিচ্ছে। তাই আন্তর্জাতিক আইন যাতে মানা হয়, সেটা দেখা দরকার।

তিনি বলেছেন, ফ্রান্স হলো প্রশান্ত মহাসাগর এলাকায় বড় শক্তি। জার্মানি, নেদারল্যান্ডস ও ডেনমার্ক এই অঞ্চল নিয়ে তাদের আগ্রহ প্রকাশ করেছে। নিউ ক্যালিডোনিয়া সহ বেশ কিছু দেশের প্রশাসন ফ্রান্সের হাতে। গতবছর স্বাধীনতার দাবি নিয়ে নিউ ক্যালিডোনিয়ায় গণভোট হয়েছিল। কিন্তু সেই দাবি গণভোটে খারিজ হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ছোট দ্বীপরাষ্ট্র ফ্রান্সের অধিকারে আছে। তাই দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে চায় ইইউ।

ইইউ-র সামরিক কর্তা জানিয়েছেন, দক্ষিণ চীন সাগরে ইইউ একটি মেরিটাইম এরিয়া অফ ইন্টারেস্ট তৈরি করতে চায়। অ্যাটলান্টিক মহাসাগরে গালফ অফ গিনিতে ইইউ-র উপস্থিতি আছে। সেখানে এরকম একটি পাইলট প্রজেক্ট চলছে। দক্ষিণ চীন সাগরে একই ধাঁচে কাজ করতে চায় ইইউ।

কেন উদ্বেগ

তাইওয়ান নিয়ে এখন অ্যামেরিকা ও চীনের মধ্যে উত্তেজনা বাড়ছে। গত মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাবধান করে দিয়ে বলেছেন, তারা ঠান্ডা যুদ্ধের উত্তেজনা চান না। বাইডেন বলেছেন, তাইওয়ানকে সুরক্ষা দেয়ার ব্যাপারে অ্যামেরিকা দায়বদ্ধ।

বেজিং দক্ষিণ চীন সাগরে তাদের উপস্থিতি আরো বাড়াতে চাইছে। এই এলাকা নিয়ে চীন ছাড়াও ফিলিপাইন্স, ভিয়েতনাম, ইন্দোনেশিয়ার দাবি রয়েছে। সম্প্রতি ইন্দোনেশিয়ার দুইটি নৌকাকে ওই এলাকায় ঢুকতে দেয়নি চীন।

২০১৬ সালে পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন রায় দেয়, দক্ষিণ চীন সাগর নিয়ে চীনের অধিকাংশ দাবিই বেআইনি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa