
সম্প্রতি লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ কিছু ভারতীয় এলাকা দখল করে ঘাঁটি গেড়ে বসেছে চীনা সেনারা। গালওয়ানে তাদের সঙ্গে লড়াইয়ে ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারিয়েছেন। ভুটানের সাকটেং অভয়ারণ্যের একটা অংশও সম্প্রতি তাদের বলে দাবি করেছে চীন। ভুটান সরকার এই দাবির প্রতিবাদ করে বেইজিংকে ডিমার্শে দিয়েছ। এমনকি উত্তর নেপালের একাংশও সম্প্রতি তাদের বলে দাবি করেছে বেইজিং। পম্পেয়ো বলেন, আমি বরাবর এই কথা বলে আসছি। আগে এ নিয়ে অনেক সমালোচনা শুনতে হয়েছে। কিন্তু এখন ওদের মনোভাব স্পষ্ট। আর চুপ করে থাকা যাবে না।
সূত্র: আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



