Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরপশ্চিমাঞ্চলে সোমবার সড়ক ধসে ছয়জনের প্রাণহানি ঘটেছে। এতে আরো চারজন নিখোঁজ রয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।

প্রাদেশিক রাজধানী জিনিংয়ের জরুরি ব্যবস্থাপনা সংস্থার জুয়ো জিশেং জানান, এ ঘটনায় আহত অপর ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

জিনিংয়ের নন্দাজি স্ট্রীটে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে একটি সংযোগ সড়ক ধসে এ হতাহতের ঘটনা ঘটে।

খবরে বলা প্রায় ৮০ বর্গ মিটার এলাকা জুড়ে মাটি দেবে যায়। এতে গর্তে পড়ে যাওয়া বাসটি মঙ্গলবার সকালে টেনে তোলা হয়।

ঘটনাস্থলে সহ¯্রাধিক উদ্ধারকর্মী ও ৩০ গাড়ি পাঠানো হয়েছে।

নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে এবং দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.