Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার চীন থেকে আগতদের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে আমেরিকা ও অস্ট্রেলিয়া
আন্তর্জাতিক ট্র্যাভেল স্লাইডার

চীন থেকে আগতদের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে আমেরিকা ও অস্ট্রেলিয়া

By Hasan Majorফেব্রুয়ারি 2, 2020Updated:ফেব্রুয়ারি 2, 20204 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের দ্রুত বিস্তার নিয়ন্ত্রণে বিশ্বের কয়েকটি দেশ চীন থেকে আগতদের ঠেকাতে সীমানা বন্ধ করে দিয়েছে। খবর বিবিসি বাংলার।

Advertisement
যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া জানিয়েছে যে সাম্প্রতিককালে চীনে অবস্থানরত সমস্ত বিদেশী ভ্রমণকারীদের তারা নিজ দেশে প্রবেশ করতে দেবে না। ডিসেম্বরে চীনে এই ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা যায়।

এর আগে, রাশিয়া, জাপান, পাকিস্তান এবং ইতালিসহ কয়েকটি দেশ একই ধরণের ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল।তবে বিশ্বের স্বাস্থ্য কর্মকর্তারা এ জাতীয় পদক্ষেপ না নেয়ার পরামর্শ দিয়েছেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রধান শুক্রবার বলেছেন, “ভ্রমণে নিষেধাজ্ঞা ভালোর চাইতে ক্ষতি বেশি করবে। কেননা এতে তথ্য ভাগাভাগি, চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং অর্থনীতির ক্ষতি হবে।”

ডাব্লিউএইচও সীমান্ত পারাপারের আনুষ্ঠানিক স্থানগুলোয় স্ক্রিনিং ব্যবস্থা চালুর পরামর্শ দিয়েছে।

তারা সতর্ক করেছে যে, সীমান্ত বন্ধ করে দিলে যাত্রীরা অনানুষ্ঠানিকভাবে বা অবৈধভাবে দেশে প্রবেশের মাধ্যমে ভাইরাসের বিস্তারকে আরও বাড়িয়ে দিতে পারে।

একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞার সমালোচনা করে চীনও। ওইসব দেশের সরকার, স্বাস্থ্য সংস্থার পরামর্শ উপেক্ষা করছে বলেও তারা অভিযোগ করে।

“ডব্লিউএইচও ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপারিশ করলেও যুক্তরাষ্ট্র ঠিক তার উল্টোদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। যা কোন সদিচ্ছার পরিচয় নয়।” চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন।

সর্বশেষ পরিস্থিতি কি?

নতুন ভাইরাস, যা আনুষ্ঠানিকভাবে ২০১৯-এনকভ নামে পরিচিত, এই ভাইরাসের প্রকোপে এখন পর্যন্ত মারা গেছেন ৩০৪জন।

সমস্ত মৃত্যুর ঘটনা ঘটেছে চীনের মধ্যে এবং সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে হুবেই প্রদেশে, ২৯৪ জন। এই প্রদেশ থেকেই ভাইরাসটির প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছিল।

শনিবার হুবেইতে আরও ৪৫ জনের মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে জানিয়েছে, সারা চীন জুড়ে ২,৫৯০টি নতুন সংক্রমণের ঘটনা ঘটেছে, এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,৩৮০ জনে। চীনের বাইরে প্রায় ১০০জনের আক্রান্ত হওয়ার খবর ঘটনা চিহ্নিত করা হয়েছে।

সাম্প্রতিক দিনগুলোয় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং জার্মানিতে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গিয়েছে।

এদিকে হুবেই প্রদেশের কর্তৃপক্ষ ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত চান্দ্র নববর্ষের ছুটি বাড়ি দিয়েছে এবং জন সমাবেশ নিরুৎসাহিত করার জন্য বিবাহ নিবন্ধন স্থগিত করার ঘোষণা দিয়েছে।

চীন, ২৪শে জানুয়ারি থেকে চান্দ্র নববর্ষ উপলক্ষে ছুটি উদযাপন শুরু করে এবং চীনা কর্মকর্তারা সাধারণ মানুষের ভ্রমণ স্থগিত করার জন্য ইতিমধ্যে এই ছুটির সময় বাড়িয়ে দিয়েছে যেন বিপুল সংখ্যক মানুষ কাজে ফিরে যেতে এক জায়গা থেকে আরেক জায়গায় না যেতে পারে।

হংকংয়ে হাসপাতালের কর্মীরা সোমবার থেকে চীনের মূল ভূখণ্ডের সাথে এই অঞ্চলটির সীমানা পুরোপুরি বন্ধ করে না দিলে ধর্মঘটে যাওয়ার পক্ষে অবস্থান দিয়েছেন।

বিশ্বব্যাপী করোনভাইরাসের এই প্রকোপ সার্সের রোগের প্রাদুর্ভাবকে ছাড়িয়ে গেছে। ২০০৩ সালে এই সার্স ভাইরাস ২৪টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছিল।

নতুন ভাইরাসে মৃত্যুর হার সার্সের তুলনায় অনেক কম, যার ফলে কর্মকর্তারা বিশ্বাস করেন যে এটি তেমন মারাত্মক নয়।

হংকং বিশ্ববিদ্যালয়ের ধারণা অনুসারে, সরকারি পরিসংখ্যানগুলোয় আক্রান্তের সংখ্যা যা বলা হচ্ছে তার তুলনায় মোট আক্রান্তের সংখ্যা অনেক বেশি হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাস ছড়িয়ে পড়ার কেন্দ্রস্থল উহান শহরে ৭৫ হাজার মানুষ সংক্রামিত হতে পারে।

চীনের বাইরের দেশগুলি কীভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে?

সাম্প্রতিক দিনগুলোতে একের পর এক দেশ, চীনে ভ্রমণ নিষেধাজ্ঞা ঘোষণা করে। যুক্তরাষ্ট্র জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে, এবং গত দুই সপ্তাহে যেসব বিদেশী নাগরিক চীনে ভ্রমণে গেছেন, তাদের সবার প্রবেশ নিষিদ্ধ করেছে।

যেসব মার্কিন নাগরিককে হুবেই প্রদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছে, যেখানে কিনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছিল, তাদেরকে ১৪ দিনের জন্য আলাদা করে রাখা হবে।

চীনের অন্যান্য অঞ্চল থেকে যারা ফিরে আসছেন তাদেরও এই দুই সপ্তাহ ধরে নিজেদের অবস্থা পর্যবেক্ষণ করার অনুমতি দেওয়া হবে।

শনিবার মার্কিন প্রতিরক্ষা দফতর বলেছে, ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত যারা বিদেশ থেকে যুক্তরাষ্ট্রে ফিরে আসবে, তাদের মধ্যে যাদেরকে পৃথক রাখা প্রয়োজন, এমন এক হাজার মানুষের জন্য পেন্টাগন আবাসনের ব্যবস্থা করবে। ক্যালিফোর্নিয়া, কলোরাডো এবং টেক্সাসের চারটি সামরিক ঘাঁটির প্রতিটিতে ২৫০টি করে কক্ষ সরবরাহ করা হবে।

শনিবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে আরও এক ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এতে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট জনে।

একই ধরণের নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া অস্ট্রেলিয়া জানিয়েছে, চীন থেকে আসা নিজস্ব নাগরিকদের তারা দুই সপ্তাহের জন্য আলাদা করে রাখবেন।

করোনাভাইরাস: লক্ষণ ও বাঁচার উপায় কী?

এদিকে অনেক দেশের সরকার চীন থেকে তাদের নাগরিকদের ফিরিয়ে আনতে শুরু করেছে। এরিমধ্যে ৩০০ জনেরও বেশি ভারতীয়কে উহান থেকে ফিরিয়া আনা হয়েছে। শনিবার তারা দিল্লিতে পৌঁছায়, একই দিনে প্রায় ১০০জন জার্মান ফ্রাঙ্কফুর্টে আসেন।

থাইল্যান্ডও সামনের কয়েকদিনের মধ্যে চীনের উহান শহর থেকে তার নাগরিকদের ফিরিয়ে আনার প্রস্তুতি শুরু করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেছেন, রাশিয়া সোমবার ও মঙ্গলবার হুবেই প্রদেশ থেকে তাদের কয়েকশ নাগরিককে সরিয়ে নেবে। দেশটি চীনা নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণ বন্ধ করে দিয়েছে।

আশা করা হচ্ছে যেসব দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে আনছে তারা সংক্রমণ এড়ানোর জন্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে ওই মানুষদের দুই সপ্তাহের জন্য আলাদা করে রাখবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুন 19, 2026
জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

জুন 19, 2026
নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

জুন 19, 2026
Latest News
কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

নির্বাচনে লড়ার প্রস্তুতি

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

মুদ্রাসহ আটক

শাহ আমানতে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa