
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখন চীন থেকে যেসব বাংলাদেশি ফিরবেন, তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আসতে হবে। সরকার সব ধরনের সহায়তা দেবে। কোনো বিমান পাঠানো হবে না।’
তিনি জানান, উহান থেকে বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনতে সরকারের প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা খরচ হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে চীনের অবরুদ্ধ শহর উহান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনতে শুক্রবার রাতে একটি বিশেষ ফ্লাইট পাঠায় বাংলাদেশ সরকার।
পরদিন ৩১২ জনকে নিয়ে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। এদের মধ্যে আট জনের জ্বর থাকায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে বিশেষ ওয়ার্ডে নেওয়া হয়। অন্যদের ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন অবস্থায় আশকোনায় হাজি ক্যাম্পে রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


