Advertisement

জুমবাংলা ডেস্ক : বিগত পাঁচ বছর আগে অর্থোপেডিক সামগ্রী হিসেবে চীন থেকে আমদানি করা তিনটি কনটেইনারে হুইল চেয়ারের বদলে পাওয়া গেলো বেশকিছু ইট।

রবিবার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরে রাখা তিনটি কনটেইনার খুলে এ সন্ধান পান,কাস্টম হাউজের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর)। চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কাস্টমস কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, চীন থেকে ৭১ হাজার মার্কিন ডলারের হুইলচেয়ার, ক্রাচসহ বিভিন্ন অর্থোপেডিক সামগ্রী আমদানির তথ্য দিয়ে ২০১৯ সালের এপ্রিলে তিনটি কনটেইনার আমদানি করে ঢাকার তোপখানা রোডের লোটাস সার্জিক্যাল নামে একটি প্রতিষ্ঠান। কাস্টমসে শুল্কায়ন সংক্রান্ত নথি জমা দিলেও পরবর্তীতে আর খালাস করেনি।

চট্টগ্রাম বন্দরে গত সাড়ে পাঁচ বছর ধরে পড়ে থাকা তিনটি কনটেইনার সম্প্রতি কায়িক পরীক্ষার সিদ্ধান্ত নেয় কাস্টমস কর্তৃপক্ষ।

প্রেমের টানে খাগড়াছড়িতে পাকিস্তানি যুবক

গতকাল রবিবার কনটেইনারগুলো খুলে দেখা যায়, এর একটিতে ৩৯টি হুইলচেয়ারের অংশ এবং কিছুসংখ্যক ইট আছে। বাকি দুটিতেও কাগজের কার্টনে ছিল ইট।

চালানটি জব্দ করে আমদানিকারকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিবে বলে জানান কাস্টমস কর্তৃপক্ষ। সূত্র : দৈনিক আজাদী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.