Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক আফগান আলোচনায় চীন-রাশিয়াকে চায় জার্মানি
আন্তর্জাতিক

আফগান আলোচনায় চীন-রাশিয়াকে চায় জার্মানি

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 31, 2021Updated:August 31, 20212 Mins Read

আফগান আলোচনায় চীন-রাশিয়াকে চায় জার্মানি

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: চারদিনে পাঁচ দেশ সফরে জার্মান পররাষ্ট্রমন্ত্রী। উজবেকিস্তানে ফলপ্রসূ আলোচনা। চীন-রাশিয়াকে আলোচনায় আহ্বান। খবর ডয়চে ভেলে’র।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দুইটি দেশের দূতাবাস এখনো কাবুলে খোলা। চীন এবং রাশিয়া। পশ্চিমা দেশগুলির অভিযোগ, দুইটি দেশই নিজেদের মতো করে তালেবানের সঙ্গে একপ্রকার রফাসূত্রে পৌঁছেছে। সে কারণেই তারা এখনো সেখানে দূতাবাস খোলা রেখেছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের জরুরি বৈঠকে এই দুই দেশকে সকলের সঙ্গে আলোচনায় যোগ দিতে আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, চার দিনের পাঁচ দেশ সফরে সোমবার হাইকো মাস কথা বলেছেন উজবেকিস্তানের প্রশাসনের সঙ্গে। মাস জানিয়েছেন, জার্মানিতে আফগান শরণার্থীপাঠানোর বিষয়ে উজবেকিস্তান সাহায্য করবে বলে জানিয়েছে।

উজবেকিস্তানের প্রতিশ্রুতি

উজবেকিস্তান জানিয়েছে, আফগান শরণার্থীদের তাদের দেশের মাধ্যমে জার্মানিতে পাঠানোর ব্যবস্থা তারা করবে। আফগানিস্তানের সঙ্গে উজবেকিস্তানের সীমান্ত আছে। সেই সীমান্ত দিয়ে কীভাবে আফগান শরণার্থীদের উজবেকিস্তানে নিয়ে আসা হবে, সে বিষয়ে অবশ্য কোনো পক্ষই কিছু জানায়নি। তবে উজবেকিস্তান জানিয়েছে, প্রাথমিকভাবে আফগান শরণার্থীদের তাদের দেশে জায়গা দেওয়া হবে। তারপর কাগজপত্র পরীক্ষা করে তাদের জার্মানি এবং ইউরোপের অন্যান্য দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

উজবেকদের চিন্তা

উজবেক সাধারণ মানুষ অবশ্য এখন আফগান শরণার্থী নিয়ে দ্বিধাবিভক্ত। ডিডাব্লিউয়ের রিপোর্টারকে সেখানকার সাধারণ মানুষ জানিয়েছেন, তাদের ধারণা, দ্রুত দেশটি একটি আফগান শরণার্থী শিবিরে পরিণত হবে। কারণ, হাজার হাজার আফগান তাদের দেশের মাধ্যমে ইউরোপ যাওয়ার চেষ্টা করবেন।

উজবেকিস্তান অবশ্য একটি কথা স্পষ্ট করে দিয়েছে। দীর্ঘদিনের জন্য তারা কোনো আফগান শরণার্থীকে দেশে রাখবে না। উজবেকিস্তানকে কেবল ট্রানসিট হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে।

এরপর কাতার

সোমবার উজবেকিস্তান এবং তাজিকিস্তান সফর করেছেন মাস। মঙ্গলবার তার কাতারে যাওয়ার কথা। কাতারে দেশের প্রশাসনের সঙ্গে কথা বললেও তালেবানের সঙ্গে তিনি কথা বলবেন না। কাতারে তালেবানের রাজনৈতিক দফতর আছে। এতদিন সেখান থেকেই তারা আলোচনা চালিয়েছে। মাস জানিয়েছেন, তালেবানের সঙ্গে কথা বলবেন জার্মান প্রতিনিধি মার্কুস পোটসেল। কাতারে মার্কুসের সঙ্গে বৈঠক করবেন মাস।

রাশিয়া এবং চীন নিয়ে মন্তব্য

অধিকাংশ পশ্চিমা দেশ একত্রে বৈঠক করে আফগানিস্তান নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে চাইছে। জাতিসংঘে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। কিন্তু সেখানে চীন এবং রাশিয়ার অবস্থান স্পষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। এই পরিস্থিতিতে মাস চাইছেন রাশিয়া এবং চীনও এ বিষয়ে সহযোগিতা করুক। কারণ, আফগান প্রশ্নে রাশিয়া এবং চীনের ভূমিকা গুরুত্বপূর্ণ। অভিযোগ, দুইটি দেশই তালেবানের সঙ্গে সমঝোতা সূত্রে পৌঁছেছে। সে কারণেই তারা এখনো আফগানিস্তানে নিজেদের দূতাবাস খুলে রেখেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa