ম্যাট হ্যানকক ও সাজিদ জাভিদ
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের বিধি ভেঙে সহকর্মীকে চুমু খাওয়ার ঘটনায় শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। একই দিন তার জায়গায় নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাজিদ জাভিদ। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় থেকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দেশটির সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদের নাম জানানো হয়। গত বছর তিনি এই পদ থেকে পদত্যাগ করেছিলেন।

জানা গেছে, নিজ থেকে চাকরিচ্যুত করতে চাননি প্রধানমন্ত্রী বরিস জনসন। তাই ম্যাট হ্যানকককে পদত্যাগ করতে বাধ্য করা হয়।

এর আগে চাপের মুখে সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভেঙে সহকারীকে চুমু খাওয়ার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিনি।

শনিবার (২৬ জুন) প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে দুঃখ প্রকাশ করে পদত্যাগপত্র দেন তিনি। এক বিবৃতিতে হ্যানকক বলেন, আমি স্বীকার করছি যে বর্তমান পরিস্থিতিতে আমি সামাজিক বিধিনিষেধ সংক্রান্ত নির্দেশনা লঙ্ঘন করেছি। দেশের জনগণ ও সরকারকে বিব্রত করার জন্য আমি খুবই দুঃখিত।

গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের ওই সহকারীকে ম্যাট হ্যানকক নিজেই নিয়োগ দিয়েছিলেন। তার সঙ্গে অন্তরঙ্গ ছবি প্রকাশ পাওয়ার পর দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেছেন, তিনি মানুষকে হতাশ করেছেন।

এই ঘটনার পর যুক্তরাজ্যের লেবার পার্টির পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানানো হয়েছে। তার অবস্থানকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছে লেবার পার্টি।

ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়, হ্যানকক ও কোলাডঅ্যাঞ্জেলো দুজনই বিবাহিত। তাদের তিনটি করে সন্তানও রয়েছে। নিজের স্ত্রীকে অফিস সহকারী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি ক্ষমতার অপব্যববার বলে দাবি করে আসছে যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.