Advertisement
জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কুড়িচাল ৭নং ওয়ার্ডে যবুলীগের সাধারণ সম্পাদকে বিরোদ্ধে চুরি করে খাসি জবাই করার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্প। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। শনিবার দুপুরে ফুলবাড়িয়া বাজারে কড়িচালা এলাকাবাসী একটি মানবন্ধন করেন।

মানবন্ধন সূত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে একদল চোর গতকাল শুক্রবার রাতে কড়িচালা এলাকায় নুর ইসলামের খাসি তাদের বাড়ীতেই খাসি জবাই করেন। নূরু ইসলামের লোকজন বাড়ি তালা দিয়ে পাশের গ্রামে জান। পরে বাড়িতে এসে দেখতে পায় বারান্দার সামনে রক্ত এবং ঘরের দরজা খোলা। পরে ঘরের ভেতরে যেয়ে দেখে তাদের খাসি নেই। তাদের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে।

খাসির রক্ত দেখে দেখে পাশে বাড়ীর মালেক নামে ব্যাক্তির বাড়ি তল্লাশী করে খাসির মাংস রান্না করতে দেখতে পায় এলাকাবাসী । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মালেক ও তমিজুদ্দিনকে আটক করেন। পরে এলাকাবাসী যুবলীগ নেতা রফিকুল ইসলামকে গ্রেফতারের দাবিতে শনিবার দুপুরে ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও এলাকার সাধারণ মানুষ।

আটককৃত হলেন, কালিয়াকৈর উপজেলার কড়িচালা এলাকার ফালু মন্ডলের ছেলে আব্দুল মালেক (৪২), ওই এলাকার আফসার উদ্দিনের ছেলে তুই জুদ্দীন (৪৫)।

খাসির মালিক নুরুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে ফুলবাড়ীয়া ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আমার বাড়ীতেই খাসি জবাই করে । পরে মালিকের বাড়ীতে রান্না করছিল। আমি গরীব মানুষ এর সুষ্ঠু বিচার চাই।

ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

কালিয়াকৈর উপজেলার যুবলীগের সভাপতি মোঃ হিরু মিয়া জানান,রফিকুল ইসলাম চুরি ঘটনার সাথে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ফুলবাড়িয়ার পুলিশকে ক্যাম্প ইনচার্জ মো. জামাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মাংস উদ্ধার করা হয় এবং ২জনকে আটক করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.