
জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি,এম মোজাম্মেল হক। বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আমিরুল আলম মিলন এমপি, পারভীন জাহান কল্পনা, এ্যাড গ্লোরিয়া সরকার ঝর্না এমপি, সংসদ সদস্য হাজী আলী আজগার টগর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



