
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম ছিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ১১টায় ঢাকার উত্তরা ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নিকলী থানার পুলিশ আনোয়ারুল হককে গ্রেপ্তার করে। পরে আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হলে আদালত তাকে জেলহাজাতে পাঠানোর নির্দেশ দেন।
ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ভাটিবরাটিয়া গ্রামের মৃত আ. আজিজের ছেলে।
পুলিশ জানায়, সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক কিছুদিন ধরে নিকলী-বাজিতপুর আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আক্রমণাত্মক মিথ্যা তথ্য প্রচার করে মানহানি ও ভয় দেখিয়ে আসছেন। এমন অভিযোগে নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কারার শাহরিয়া আহম্মেদ তুলিপ বাদী হয়ে গত বুধবার রাতে ( ৮ জানুয়ারি) নিকলী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হকসহ তিন জনকে এ মামলায় আসামি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



