
ক্ষেতলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান জানান, বজরবরাহী গ্রামের আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলাম (৪২) দীর্ঘদিন ধরে বাড়ির পাশে নিজের পুকুরে মাছ চাষ করে আসছেন। পুকুরের মাছ যাতে কেউ চুরি করতে না পারে সে জন্য গোপনে পুকুরের পানি বিদ্যুতায়িত করে রাখতেন। এ অবস্থায় শুক্রবার রাতে পুকুরের পানিতে অসাবধানতবশত: হাত দিলে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
পরিবারের লোকজন সাইফুলকে দ্রুত উদ্ধার করে ক্ষেতলাল উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন। এ ব্যপারে ক্ষেতলাল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে বলে জানায় পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



