Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তা খুব দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এক্ষেত্রে মুখ্যভূমিকা পালন করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। তবে বেশিরভাগ সময়ই আসল ঘটনা বা তার ছবি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। কারণ বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী তথ্য ও ছবি যাচাই বাছাই না করেই তা ছড়িয়ে দিতে সাহায্য করেন। ওপরের ছবিটি তেমনই একটি ছবি।

সম্প্রতি বিশ্বের সবচেয়ে বড় বন আমাজনে ব্যাপকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই অগ্নিকাণ্ডের ঘটনার ভয়বহতা বুঝাতে এই ছবিটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তবে এই ছবিটি আমাজনের আগুণ লাগার ঘটনায় তোলা হয়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।

এক প্রতিবেদনে সংবাদ সংস্থাটি জানিয়েছে, আমাজনের আগুন লাগার ঘটনায় ছড়িয়ে পড়া এই ছবিটি ২০১৬ সালে তুলেছিলেন ব্রাজিলিয়ান ফটোগ্রাফার নন ম্যানগুরিয়া। মূলত আমাজনে চিতাবাঘ রক্ষায় সচেতনতা বাড়াতে এই ছবিটি তুলেছিলেন তিনি। এই ছবির সঙ্গে আমাজনের আগুনের কোনো সম্পর্ক নেই বলেও জানান তিনি।

ওই ফটোগ্রাফার জানান, এই চিতাবাঘটির মাকে হত্যা করেছিল শিকারীরা। তারপর থেকে তাকে বড় করে তুলছিল সেনাবাহিনীর কমান্ডো দল। যারা আমাজনে দায়িত্বরত। কমান্ডো সদস্যরা চিতাবাঘটিকে নিয়ে নিয়মিত নদীতে সাতাঁর কাটতেন। তেমনই একটি সময়ে ছবিটি তোলা।

এর আগে সেনাবাহিনীর গুলিতে চিতাবাঘটি নিহত হয়েছে- এমন বার্তায় ছবিটি ছড়িয়ে পড়েছিল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.