Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home বিভাগীয় সংবাদ ছাত্রদল নেতার ওপর হামলা, অভিযোগ নিয়ে পুলিশের লুকোচুরি
খুলনা বিভাগীয় সংবাদ

ছাত্রদল নেতার ওপর হামলা, অভিযোগ নিয়ে পুলিশের লুকোচুরি

By Saiful IslamOct 5, 2024, 12:59 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়ন ছাত্রদলের দুইজন নেতার ওপর রজব বাহিনী তার দলবল নিয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সম্প্রতি উপজেলার হাড়িয়া নিমতলা বাজারে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারের গুদাম থেকে ৩০০ বস্তা চাল লুটের ঘটনায় নাভারন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মিনু ও রজবসহ ২১ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে। সেই সূত্র ধরে গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে নাভারন পুরাতন বাজারে হামলার এ ঘটনা ঘটে।

হামলার শিকার আহত দুই ছাত্রদল নেতা হলেন, নাভারন বিএনপির সাবেক সভাপতি মরহুম খোরশেদ আলমের ছেলে খায়রুল আলম সোহাগ (২৫) ও একই ইউনিয়নের বিএনপি নেতা হারুন অর রশিদ হান্টুর ছেলে মনোয়ার হোসেন সাকিব (২১)।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই ঝিকরগাছা থানা একটি অভিযোগ দায়ের করেছে সাকিবের বাবা হারুন অর রশিদ।

দুই ছাত্রদল নেতার অভিযোগ, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তারা বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। আগে থেকেই নাভারন পুরাতন বাজারে দলবল নিয়ে ওঁৎ পেতে ছিলেন সন্ত্রাসী রজব আলী ও তার ছেলে জুয়েল হোসেন, মফিজুর রহমান ও মনিরুলসহ আরো ৫-৭ জন। এসময় রজব তার দলবল বাজার প্রাঙ্গণে দেশীয় অস্ত্র, লোহা পাইপ ও লোহার রড নিয়ে আচমকা ছাত্রদল নেতা সোহাগ ও সাকিবের ওপর হামলা চালায়। এতে সোহাগের মাথা ফেটে রক্তক্ষরণ হয় এবং সাকিবও আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ছাত্রদল দুই নেতার আরো অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে রজব আলীর রমরমা মাদক ব্যবসা ছিল। এর আগে রজব আলী একবার মাদকদ্রব্যসহ র‌্যাবের হাতে আটক হন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রজব আলী সেইসব আওয়ামী লীগের সন্ত্রাসী লোকজনদেরকে নিয়ে এলাকায় বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতন শুরু করে। রজব আলী নাভারন ইউনিয়নে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে।

রজব আলীর সন্ত্রাসী কর্মকাণ্ডে নাভারণ ইউনিয়নে জনমনে আতঙ্ক বিরাজ করছে। তাকে আইনের আওতায় এনে বিচার দাবি করেছে ছাত্রদলের দুই নেতা।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলীকে মুঠোফোনে কল করলে প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে যান।

একাধিকবার কল করার পর মুঠোফোনে তিনি বলেন, ঘটনার সত্যতা পেয়েছি। ভুক্তভোগীকে থানায় মামলা করার কথা বলেছি। মামলা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at ZoomBangla iNews with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

May 21, 2026, 6:38 PM Asia/Dhaka
ইয়াবা

৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

May 21, 2026, 5:30 PM Asia/Dhaka
Shamim

মাদক ও চোরাচালান উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই শামীম আল মামুন

May 21, 2026, 5:09 PM Asia/Dhaka
Latest News
চাঁদাবাজ মামুন

ভিক্ষুক থেকে ফল ব্যবসায়ী—কারও রেহাই ছিল না, খিলক্ষেতে আটক চিহ্নিত চাঁদাবাজ মামুন

ইয়াবা

৪০ হাজার পিস ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী আটক

Shamim

মাদক ও চোরাচালান উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই শামীম আল মামুন

কিশোরী

গভীর রাতে অসহায় কিশোরী, সহযোগিতা করেনি থানা

Teaher

কাঠ দিয়ে আঘাতের পর শ্বাসরোধে গৃহশিক্ষিকা মরিয়মকে হত্যা করেন সুমি

বেরোবি ছাত্রদলের স্মারকলিপি

তিন দফা দাবিতে বেরোবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ব্রাজিলের পতাকা

নওগাঁয় টাঙানো হলো ৪০০ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা

নিকুঞ্জ-টানপাড়ার জলাবদ্ধতা

নিকুঞ্জ-টানপাড়ার জলাবদ্ধতা নিরসনে সেই সুইসগেট অবশেষে অপসারণের উদ্যোগ

চাঁদা নেওয়া

ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৭০ লাখ চাঁদা নেওয়ার অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ৪

Sohel

শিশু রামিসা ধর্ষণ-হত্যা: প্রধান আসামি সোহেলের দায় স্বীকার

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp